তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর
ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল পশ্চিম মেদিনীপুর জেলার পিঙ্গলা এলাকা।
ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল পশ্চিম মেদিনীপুর জেলার পিঙ্গলা এলাকা। পিঙ্গলার ঘুসুমপুর এলাকায় তাদের একটি দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালিয়েছে ও এই কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বিজেপি নেতা কর্মীরা।

তাদের একজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এই অভিযোগ উড়িয়ে এলাকার তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির লোকদের হামলায় আক্রান্ত হয়েছে তাদের দুজন সমর্থক।
এদিকে গত কয়েক দিন ধরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুরের ছেড়ুয়া, হাতিহলকা এলাকা। শান্তি ফিরিয়ে আনতে তারা ওই এলাকায় যাবেন বলে মঙ্গলবার জানান পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি। সেখান যাওয়ার আগে তাঁরা জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications