পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের সিদ্ধান্ত না পসন্দ মমতার! তৃণমূলের তরফে নয়া আর্জি

পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের সিদ্ধান্ত না পসন্দ মমতার! তৃণমূলের তরফে নয়া আর্জি

৬৫ বছরের উর্ধে যেকোনও ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এমনই একটি নির্দেশিকা নির্বাচন কমিশন সাম্প্রতিককালে জারি করেছে। যা নিয়ে এবার সরব হয়েছে তৃণমূল। দলের তরফে এমন নির্দেশিকার বিরোধিতা করা হয়েছে।

তৃণমূলের নয়া দাবি

তৃণমূলের নয়া দাবি

নির্বাচন কমিশনের নির্দেশে খুশি নয় মমতা শিবির। তাই এবার পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের নয়া পদক্ষেপের বিরোধিতায় দল। দলের দাবি, অবিলম্বে কমিশন এই সিদ্ধান্ত বদলকা। নির্দেশিকা তুলে নিক। কারণ, এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী।

 করোনা আবহে হলেও..

করোনা আবহে হলেও..

করোনার আবহে বয়স্কদের স্বাস্থ্যগত নিরাপত্তার কারণেই পোস্টার ব্যালট নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে , তৃমমূলের দাবি করোনার আবহে এমন সিদ্ধান্ত হলেও, তা ভারতের গণতন্ত্রের জন্য 'হুমকি'র সামিল।

কোন নিয়ম নির্বাচন ঘিরে?

কোন নিয়ম নির্বাচন ঘিরে?

এর আগে , নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র ২০১৯ সালের অক্টোবরে জানায়, প্রতিবন্ধী ও ৮০ বছরের উর্ধে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালট কার্যকরী হবে। এরপর ২০২০ সালের ১৯ জুন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইন মন্ত্রক জানায় , পোস্টাল ব্যালট ৬৫ বছরের উর্ধে থাকা ভোটারদের ক্ষেত্রে কার্যকর হবে। করোনার আবহে স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার জন্যই এমন সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+