২০২১-এjর আগে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল! ১৯২টি কেন্দ্রে জয়ের মুখে দাঁড়িয়ে বিজেপি
২০১৯-এ লোকসভা নির্বাচনে টার্গেট পূরণ হয়নি। বিজেপির দাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল অর্ধেকে নেমে গিয়েছে। এই অবস্থায় তৃণমূলকে ২০২১-এর আগে সিঁদুরে মেঘ দেখাতে তৈরি বিজেপি।
২০১৯-এ লোকসভা নির্বাচনে টার্গেট পূরণ হয়নি। বিজেপির দাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল অর্ধেকে নেমে গিয়েছে। এই অবস্থায় তৃণমূলকে ২০২১-এর আগে সিঁদুরে মেঘ দেখাতে তৈরি বিজেপি। এখন থেকেই ঘুঁটি সাজানোর কাজ চলছে। হিসেব বলছে, লোকসভা ভোটের নিরিখে তৃণমূল বিধানসভার ১৯২টি আসনে ডেঞ্জার জোনে দাঁড়িয়ে।

লোকসভা ভোটের হিসেব কী বলছে
লোকসভা ভোটের হিসেব বলছে, ১২৯টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আরও ৬০টি আসনে বিজেপি পিছিয়ে আছে মাত্র চার হাজারেরও কম ভোটে। এই অবস্থায় ১৯২টি আসন ‘ডেঞ্জার জোন' হিসেবে চিহ্নিত হয়েছে তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এইসব কেন্দ্রগুলিতে কাঁটাছেঁড়া শুরু করেছেন।

বাম ভোট রাম ভোটে, এই তত্ত্বই সব নয়
এই অবস্থায় ‘গদ্দার' খোঁজার অভিযানে নেমেছে তৃণমূল। খালি চোখে মনে হতে পারে বাম ভোট স্থানান্তরিত হয়েছে রাম ভোটে। কিন্তু এটাও ঠিক, তৃণমূলের ভোটব্যাঙ্কেও থাবা বসিয়েছে তৃণমূল। যে সমস্ত ভোট এতদিন তৃণমূলে বাক্সে আসত, এবার তা আসেনি। কেন এল না, গদ্দারি করল কে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে তৃণমূল। এবং কারা গদ্দারি করল জেলা ও ব্লক স্তরে তাও খোঁজার চেষ্টায় নামল তৃণমূল।

নিজেদের ভোটব্যাঙ্কও হারিয়ে ফেলেছে তৃণমূল
এই পরিস্থিতিতে তৃণমূল বুঝতে পারছে যে তাঁদের জঙ্গলমহলের ভোট হাতছাড়া হয়েছে। পাহাড়ে এত বোর্ড করেও কাজের কাজ হয়নি। তাও হাতছাড়া হয়েছে এবার। সেইসঙ্গে মতুয়া ভোটও হাতছাড়া হয়েছে। আর সবথেকে উদ্বেগের ব্যাপার, সরকারি কর্মীদের প্রায় ৭০ লক্ষ ভোট এবার পায়নি শাসক দল। অর্থাৎ সরকারের প্রতি অনাস্থাও এবার সরকারি কর্মীদের মধ্যে মাথাচাড়া দিয়েছে ভালোমাত্রায়।

তৃণমূলের ডেডিকেটেড ভোট যে চলে গেল
এই অবস্থায় রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের ডেডিকেটেড ভোট কেন চলে গেল, তা পর্যালোচনা করা দরকার। বাম ভোট বিজেপিতে গেল, তা নিয়ে বেশি না ভেবে আত্মসমালোচনা করে নিজেদের ভোট ফেরানোর বন্দোবস্ত করুক আগে। এই মর্মেই গদ্দার খোঁজা জরুরি হয়ে পড়েছে তৃণমূলের কাছে।












Click it and Unblock the Notifications