কলাপাতায় চেটেপুটে খেয়ে গ্রামে রাত পাহারা দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জনসংযোগে মাত

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে গ্রামে গিয়ে দলীয় কর্মীর বাড়ি পাত পেড়ে ভাত খেলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে গ্রামে গিয়ে দলীয় কর্মীর বাড়িতে পাত পেড়ে ভাত খেলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কলাপাতায় ভাত খেয়ে গ্রামে রাত পাহারা দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী। শনিবার বিকেল থেকেই তিনি নানা জনসংযোগ কর্মসূচি নিয়েছিলেন। তা চলে সারা রাত।

কলাপাতায় চেটেপুটে খেয়ে গ্রামে রাত পাহারা দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়, জনসংযোগে মাত

হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। কখনও রাস্তায়, কখনও দোকানে দাঁড়িয়ে তিনি কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন। শুধু তাই নয়, গ্রামে অসুস্থ পরিবার খুঁজে বের করে তাঁদের বাড়ি গিয়ে সরাসরি খোঁজ খবর নেন।

ফলস্বরূপ ওইসব অসুস্থ পরিবারের লোকেরা মন্ত্রীর দৌলতে পেয়ে যান সরকারি হাসপাতালে ভর্তি করানোর সুযোগ ও চিকিৎসার জন্য নানারকমের সাহায্য। এরপর আস্তে আস্তে রাত নামতে থাকে। ভিআইপি মন্ত্রী গ্রামে আসায় এলাকার মানুষ উৎসাহের সঙ্গে ভিড় জমান। কেউ সেলফি আবার কেউ ভিডিও কল করেন বাড়ির লোকের সঙ্গে।

এদিন কারও কোনও শখ আহ্লাদ পূরণ করা থেকে বিমুখ করেননি হাবড়ার এই বিধায়ক। এরপর দলীয় কর্মীর বাড়িতে গিয়ে মাটির সঙ্গে মিশে কলাপাতায় ভাত, ডাল, ডিম সিদ্ধ, আলুর চোখা খান। এরপর তাঁদের বাড়িতেই রাত কাটানোর পাশাপাশি গ্রাম পাহারার কাজে নামেন রাজ্যের মন্ত্রিসভার এই সদস্য। ব্যস্ত মানুষকে কাছে পেয়ে এবং খাওয়াতে পেরে খুশি এই বাড়ির মালিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+