কাটমানি নিয়ে তেড়ে ফুঁড়ে আন্দোলন সিপিএম-এর! কাজ বন্ধ হয়ে গেল তৃণমূল পঞ্চায়েতে
এবার কাটমানি নিয়ে তেড়েফুঁড়ে আন্দোলনে সিপিএম। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পণ্ডিতপোঁতা ২ নম্বর পঞ্চায়েত অফিসে সিপিএমব্যাপাক ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে।
এবার কাটমানি নিয়ে তেড়েফুঁড়ে আন্দোলনে সিপিএম। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পণ্ডিতপোঁতা ২ নম্বর পঞ্চায়েত অফিসে সিপিএম ব্যাপক ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি পঞ্চায়েতের মহিলা প্রধানকে কুরুচিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এতদিন পর্যন্ত কাটমানি নিয়ে আন্দোলনে বিজেপি কর্মী সমর্থকদের নামই সামনে আসছিল। কোথাও কোনও আন্দোলন হলেও স্থানীয় কোনও না কোনও বিজেপি নেতার নাম সামনে আসছিল। এবার সিপিএম-এর আন্দোলনের জেরে পঞ্চায়েতের কাজকর্মই বন্ধ হয়ে গেল। একইসঙ্গে অভিযোগ পঞ্চায়েত অফিসে হামলাও চালায় স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পণ্ডিতপোঁতা ২ নম্বর পঞ্চায়েতের।
অফিসের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ফাইল ও কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে সিপিএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে পঞ্চায়েত প্রধান রোজি বেগমের প্রতি কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করা হয় বলে অভিযোগ। সিপিএম কর্মী সমর্থকরা বেরিয়ে গেলে তিনি বিষয়টি ইসলামপুর থানায় জানান। পরে তদন্তে আসে ইসলামপুর থানার পুলিশ।
যদিও সিপিএম-এর তরফ থেকে ভাঙচুরের খবর অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা, ভাঙচুর।












Click it and Unblock the Notifications