Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা অসম হয়ে আসবে বাংলায়, তৃণমূল কংগ্রেস কি যোগ দিচ্ছে?

Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে চলছে অসমে। ২৫ জানুয়ারি কোচহবিহারের বক্সিরহাট দিয়ে এই যাত্রা প্রবেশ করবে বাংলায়।

যদিও এই যাত্রায় যোগ দেওয়ার বিষয়ে তৃণমূল কংগ্রেস এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। আসেনি সরকারিভাবে যোগ দেওয়ার আমন্ত্রণ।

Bharat Jodo Nyay Yatra: রাহুলের ভারত জোড়া ন্যায় যাত্রা অসম হয়ে আসবে বাংলায়

ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন করার বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম অনেক আগেই প্রস্তাব করেছিলেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরেও লোকসভা ভোটে আসন সমঝোতার প্রশ্নে তৃণমূল ও কংগ্রেস এই রাজ্যে ঐকমত্যে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে সংশয়।

দুই শিবিরের বিবৃতি ও পাল্টা বিবৃতিতেই ইঙ্গিত মিলছে, লোকসভা নির্বাচনে জোটে থাকলেও এই রাজ্যে কংগ্রেস যত আসন চাইছে তা ছাড়তে নারাজ তৃণমূল। আগামী কিছুদিনের মধ্যেই বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। তার উপর রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় আসাকে তৃণমূল ভালোভাবে নিচ্ছে না বলেই খবর।

কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলা হয়ে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা ২৭ জানুয়ারি বিহারে প্রবেশ করবে বলে স্থির রয়েছে। তারপর আবার যাত্রা এ রাজ্যে প্রবেশ করবে জানুয়ারির ৩০ তারিখ। কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহ ও মুর্শিদাবাদ হয়ে ফের এই যাত্রা বাংলা থেকে বেরিয়ে যাবে চলতি মাসের শেষ দিন।

আজ বিকেলে মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন মমতা। সেই বৈঠকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়া নিয়ে তিনি কোনও নির্দেশ দেন কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তৃণমূলের এক সিনিয়র নেতা জানিয়েছেন, এখনও কংগ্রেসের তরফে সরকারিভাবে আমন্ত্রণ আসেনি। তাই এই কর্মসূচিতে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি।

বিজেপিকে মোকাবিলা করতে বাংলায় তৃণমূল যে একাই একশো সেটা বুঝিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপিকে যে হারানো যায় তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যে তৃণমূল ২০২১ সালেই দেখিয়ে দিয়েছে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল যোগ দেবে কিনা সেটা তাদের ব্যাপার। তবে যোগ দিলে তা ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সদর্থক বার্তাই দেবে।

রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে ১৪ জানুয়ারি শুরু হয়েছে। শেষ হবে মুম্বইয়ে, মার্চের ২০ বা ২১ তারিখ। আজ দলীয় কর্মীদের নিয়ে রাহুল গিয়েছেন মাজুলি দ্বীপে। ১৫টি রাজ্যের ১১০ জেলায় ৬৭ দিন ধরে ৬৭১৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা রয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার। অসমে এই যাত্রা চলবে ২৫ জানুয়ারি অবধি। বিজেপি-শাসিত রাজ্যের ১৭টি জেলায় ৮৩৩ কিলোমিটার পথ অতিক্রম করবে।

রাজনৈতিক মহলের খবর, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ২টি আসন ছাড়তে চাইছে তৃণমূল। যদিও তাতে কংগ্রেস শিবির খুশি নয়। ফলে ইন্ডিয়া জোট আসন ভাগাভাগির প্রশ্নে বাংলায় ধাক্কা খেতে পারে বলেই মনে করা হচ্ছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২২, কংগ্রেস ২ ও বিজেপি ১৮টি আসনে জিতেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+