৭৭-এ নকশালদের মুক্তি দিয়েছিল সিপিএম, সেই পথেই হাঁটছে বিজেপি, আক্রমণ সৌগত রায়ের
৭৭-এ নকশালদের মুক্তি দিয়েছিল সিপিএম, সেই পথেই হাঁটছে বিজেপি, আক্রমণ সৌগতর
সিপিএমের পথেই হাঁটছে বিজেপি শিবির। মামলা থেকে সব রাজনৈতিক দলের নেতাদের মুক্তি দেওয়ার বার্তা নিয়ে দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি অভিযোগ করেছেন সাতাত্তর সালে ক্ষমতায় আসার পর যেমন সিপিএম খুনের অভিযোগে নকশালদের মুক্তি দিয়েছিল। সেই একই সুরে কথা বলছে বিজেপি।

দিলীপের মামলা নিষ্কৃতির বার্তা
ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা থেকে মুক্তি দেবে বিজেপি। বৃহস্পতিবার চা চক্রে এমনই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, সিপিএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে প্রতিপক্ষ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। যেগুলোর কোনও ভিত্তিই নেই। বিজেপি ক্ষমতায় এলে সেই মামলা গুলি থেকে তৃণমূলের নেতাদেরও মুক্তি দেবে।

সৌগতর পাল্টা আক্রমণ
দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি অভিযোগ করেছেন সিপিএমের পথে হাঁটছে বিজেপি। সাতাত্তর সালে সিপিএম ক্ষমতায় আসার পর জেলে থাকা নকশাল নেতাদের ছেড়ে দিয়েছিল। এই নকশাল নেতাদের একাধিকের বিরুদ্ধে হত্যার মামলা ছিল। এবার সেই পথেই হাঁটতে শুরু করেছে বিজেপি এমনই অভিযোগ করেছেন সৌগত।

রাজ্যপাল সংবিধান মানছেন না
রাজ্যপালের আচরণ সংবিধান সুলভ নয়। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যেভাবে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় তা একেবারেই সংবিধান বিরোধী বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। কোনও ভাবেই রাজ্যপাল প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করতে পারেন না। যে সাংবিধানিক পদে রাজ্যপাল রয়েছেন তার মর্যাদা লঙ্ঘন করে চলেছেন তিনি। এমনই অভিযোগ করেছেন সৌগত।

রাজ্যপালকে ব্যবহার করছে বিজেপি
রাজ্যপালের আচরণ নিয়ে সরব হয়েছে বামেরাও। রাজ্যপালকে বিজেপি হাতিয়ার করে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তীরা। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে আক্রমণ শানিয়েছেন তিনি। কংগ্রেসও এর বিরুদ্ধে সরব হয়েছে।












Click it and Unblock the Notifications