তৃণমূল দলটাই আর থাকবে না, কটাক্ষ দিলীপের, বিজেপির রাজ্য সভাপতিকে 'মত্ত ষাঁড়' বলে আক্রমণ সৌগতর

তৃণমূল দলটাই আর থাকবে না, কটাক্ষ দিলীপের, বিজেপির রাজ্য সভাপতিকে 'মত্ত ষাঁড়' বলে আক্রমণ সৌগতর

একই দিনে তৃণমূলে দুই মহাপতন। শুভেন্দু অধিকারীর পর দল ছাড়লেন আসানসোলের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তারপরেই বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেছেন তৃণমূল দলটাই আর থাকবে না। দিলীপকে পাল্টা কটাক্ষ করে মত্ত ষাঁড় বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। তিনি অভিযোগ করেছেন মত্ত ষাঁড়ের মতো কথা বলেন। তিনি নিজেই জানেন না তিনি কী বলছেন। ওনার মাথার কোনও ঠিক নেই। এর আগেও দিলীপকে পাগল বলে আক্রমণ করেছিলেন সৌগত রায়।

তৃণমূলকে আক্রমণ দিলীপের

তৃণমূলকে আক্রমণ দিলীপের

তৃণমূল কংগ্রেস থেকে একই দিনে দুই নেতার পতন। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়ার পরেই আসানসোলের তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি পুর প্রশাসকের পদ ছাড়েন। দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। মমতার সঙ্গে বৈঠকে বসার আগেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল কংগ্রেস ছাড়ার কথাও ঘোষণা করেন জিতেন্দ্র। তারপরেই দিলীপ কটাক্ষ করে বলেন এবার আর তৃণমূলে কেউ থাকবে না। পার্টিটাই উঠে যাবে।

দিলীপকে আক্রমণ সৌগতর

দিলীপকে আক্রমণ সৌগতর

একের পর এক নেতা বিদ্রোহী। দল ছাড়ছেন হেভিওয়েটরা। বেশ চাপে রয়েছেন দলের অন্য নেতারা। এরই মধ্যে দিলীপের আক্রমণ একেবারে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো। দিলীপকে পাল্টা আক্রমণ শানিয়ে সৌগত রায় বলেছেন মত্ত ষাঁড়ের মতো কথা বলেন দিলীপ। ওনার মাথার ঠিক নেই। এর আগেও দিলীপ ঘোষকে পাগল বলে আক্রমণ শানিয়েছিলেন সৌগত রায়। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দুর সঙ্গে দলের দূরত্ব মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সৌগত রায়কে। সেসময় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন সৌহত রায়ও বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন।

দল ছাড়লেন শুভেন্দু

দল ছাড়লেন শুভেন্দু

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই দল ছাড়লেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে দলনেত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু। সূত্রের খবর শনিবার তিনি অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই শুভেন্দুর অনুগামী হয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন দলের একাধিক নেতা, সাংসদ, বিধায়ক। ইতিমধ্যেই কাঁকসায় সাংসদে সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করেছেন শুভেন্দু। সেখানে একাধিক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন।

দল ছাড়লেন জিতেন্দ্র

দল ছাড়লেন জিতেন্দ্র

শুভেন্দুর দল ছাড়ার দিনেই বিদ্রোহী হয়ে উঠেছেন আরেক তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের সঙ্গে বঞ্চনার অভিযোগে পুর প্রশাসকরে পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরেই পাণ্ডবেশ্বরে বিধায়কের অফিস দখল নেয় তৃণমূলের কর্মীরা। তারপরেই দল ছাড়ার কথা ঘোষণা করেন জিতেন তিওয়াির। কাঁকসায় সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছিলেন জিতেন্দ্র। তারপরেই বিদ্রোহী হয়ে ওঠেন তিনি। ঁএমনই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+