হাঁসখালি ঘটনা নিয়ে বিস্ফোরক সৌগত রায়! মহিলাদের ওপরে অত্যাচার বরদাস্ত নয়, বললেন তৃণমূল সাংসদ
হাঁসখালিতে (hanskhali) গণধর্ষণের পরে নাবালিকার অসুস্থ হয়ে পড়া এবং পরে মৃত্যুর ঘটনা নিয়ে বিস্ফোরক দমদমের তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায় (Sougata Roy)। এদিন তিনি বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে এম
হাঁসখালিতে (hanskhali) গণধর্ষণের পরে নাবালিকার অসুস্থ হয়ে পড়া এবং পরে মৃত্যুর ঘটনা নিয়ে বিস্ফোরক দমদমের তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায় (Sougata Roy)। এদিন তিনি বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে এমন একটি ঘটনা ঘটলেও তা সবার জন্যই লজ্জার। মহিলাদের ওপর অত্যাচারে কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি।

সকলেই চিন্তিত
এদিন দক্ষিণেশ্বরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক অনুষ্ঠানে সৌগত রায় বলেন, নারী নির্যাতনের ধারাবাহিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সকলেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত। মহিলাদের ওপর অত্যাচার বরদাস্ত নয় বলে জানিয়েছেন দমদমের বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, পুলিশকে নজর রাখতে হবে। সৌগত রায় বলেন তিনি আশা করবেন পুলিশ-প্রশাসন এব্যাপারে নজর রাখবে।

একটি ঘটনাও লজ্জার
সৌগত রায় আরও বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যে এই ঘরনের একট ঘটনাও সবার পক্ষেই লজ্জার। খবর পাওয়ার পরেই কঠোর ব্যবস্থা নিতে হবে, বলেছেন সৌগত রায়। এব্যাপারে জিরো টলারেন্সের কথাও বলেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে সৌগত রায়ের পাশেই ছিলেন স্থানীয় বিধায়ক মদন মিত্রও।

মুখ্যমন্ত্রীকে বোঝান
এদিন সৌগত রায়ের মন্তব্যের পরেই বিরোধী নেতারা একযোগে বলেছেন, সৌগত রায় ঠিক কথা বলেছেন। কিন্তু তাঁর উচিত মুখ্যমন্ত্রীকে বোঝানো। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফের একবার মুখ্যমন্ত্রী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। অন্যদিরে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, যা অভিযোগ আশছে সবই তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, তৃণমূলে প্রধান-উপপ্রধান কিংবা পরিবারের কোনও সদস্য মহিলা নিগ্রহের ঘটনায় জড়িয়ে পড়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য থেকে বর্তমান সভাপতি অধীর চৌধুরী সবাই সৌগত রায়ের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। তবে সৌগত রায়ের যতটা দৃঢ়ভাবে বলার প্রয়োজন ছিল, তা তিনি পারেননি বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য
হাঁসখালিকে গণধর্ষণ এবং পরে নাবালিকার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নিল্লিতে নির্ভয়ার মা-ও মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন এই মন্তব্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য নন। কেননা যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তা অসংবেদনশীল। প্রসঙ্গত এই ঘটনা সামনে আসার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। নাবালিকাকে সত্যি ধর্ষণ করা হয়েছে, নাকি সে প্রেগনেন্ট ছিল, নাকি অসুস্থ হয়ে মৃত্যু তা দেখতে হবে। নির্যাতিত এবং অভিযুক্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তৃণমূলকে টানা নিয়েও প্রশ্ন করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সবাইতো তৃণমূল। প্রথমেই কেন থানায় রিপোর্ট করা হয়নি এবং না জানিয়ে কেন পুড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications