তৃণমূল ছেড়ে কি বিজেপির দিকে ঢলছেন সাংসদ! নাড্ডার সঙ্গে বৈঠক রটনায় রাজ্য-রাজনীতিতে জল্পনা

তৃণমূল সাংসদের সঙ্গে জেপি নাড্ডার ‘বিশেষ’ বৈঠকের সম্ভাবনায় বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছে বাংলায় পঞ্চায়েত ভোটের আগে।

২০২১ বিধানসভাসভা নির্বাচনের আগে ঘটা করে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে মেজদা শুভেন্দুর সঙ্গী হয়ে বিজেপিতে গিয়েছিলেন ছোটো ভাই সৌম্যেন্দুও। কিন্তু দুই সাংসদ শিশির অধিকারী ও তাঁর সেজ ছেলে দিব্যেন্দু অধিকারী খাতায়-কলমে তৃণমূলেই রয়ে গিয়েছিলেন।

অধিকারী পরিবারের আর এক সদস্যকে নিয়ে জল্পনা

অধিকারী পরিবারের আর এক সদস্যকে নিয়ে জল্পনা

তবু শুভেন্দু অধিকারীর পিতৃদেব অমিত শাহের মঞ্চে যাওয়ার পর ধরে নেওয়া হয়েছিল তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু তিনি স্বীকার করেন না। বারবার তিনি ধন্দ তৈরি করেছেন তাঁর বর্তমান দল নিয়ে। তবে দিব্যেন্দু অধিকারী এখনও বিজেপির কোনও মঞ্চে যাননি। সম্প্রতি তাঁকে নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

জেপি নাড্ডার সঙ্গে ‘বিশেষ’ বৈঠক ঘিরে জল্পনা

জেপি নাড্ডার সঙ্গে ‘বিশেষ’ বৈঠক ঘিরে জল্পনা

রবিবার কাঁথির অদূরেু রামনগরে সভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে দিব্যেন্দু অধিকারীকে নিয়ে। রাজনৈতিক মহলে রটেছে, সোমবার জেপি নাড্ডার সঙ্গে 'বিশেষ' বৈঠক হতে পারে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর। তবে কি অধিকারী পরিবারের আর এক সদস্য যোগ দিতে পারেন বিজেপিতে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে তা যে নিছক জল্পনাই, তা স্পষ্ট করে দিয়েছেন দিব্য়েন্দু নিজেই।

জল্পনা তৈরি হয়েছে বিজেপিতে যোগদান নিয়ে

জল্পনা তৈরি হয়েছে বিজেপিতে যোগদান নিয়ে

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে মনে করে পুরো অধিকারী পরিবারই বিজেপির দিকে ঘুরে গিয়েছে। কিন্তু পদ ধরে রাখতেই শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী তৃণমূলে রয়ে গিয়েছেন খাতায় কলমে। সোমবার দিব্যেন্দু অধিকারীর সঙ্গে নাড্ডার বৈঠকের সম্ভাবনায় জল্পনা তৈরি হয়েছে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে। এই জল্পনাকে আদৌ আমল দিচ্ছেন না তিনি। রাজনীতিতে এ ধরনের জল্পনা চলতেই থাকে। অতএব এসব জল্পনাকে কোনও গুরুত্ব দিই না।

অধিকারী পরিবারের চার ব্যক্তিত্বই বিজেপির দিকে

অধিকারী পরিবারের চার ব্যক্তিত্বই বিজেপির দিকে

রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে এই মাসেই দিব্যেন্দু অধিকারী যোগদান করতে পারেন বিজেপিতে। সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তিনি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন বলেও রটনা। এই সম্ভাবনা সত্যি হলে কার্যত অধিকারী পরিবারের চার রাজনৈতিক ব্যক্তিত্বই বিজেপির দিকে ঢলে পড়বেন। তবে জানা গিয়েছে, দিব্যেন্দু একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন। তিনি কারও ডাকে বা কারও সঙ্গে বৈঠকের জন্য দিল্লি যাননি বলে জল্পনার প্রত্যুত্তরে জানিয়ে দিয়েছেন।

অধিকারী পরিবারের গৈরিকীকরণ সম্পূর্ণ হবে!

অধিকারী পরিবারের গৈরিকীকরণ সম্পূর্ণ হবে!

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কাঁথির শান্তিকুঞ্জের সঙ্গে দূরত্ব বেড়ে যায় তৃণমূলের। শুভেন্দুর পর সৌম্যেন্দু অধিকারী যোগ দেন বিজেপিতে। বাবা শিশির অধিকারী যোগ না দিয়ে অমিত শাহের মঞ্চে বক্তব্য রেখে স্পষ্ট করে দেন তিনি বিজেপির দিকেই রয়েছেন। এখন দিব্যেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন, তবে অধিকারী পরিবারের গৈরিকীকরণ সম্পূর্ণ হবে। তবে দিব্যেন্দু অধিকারীর তরফে এমন কোনও পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। যেটুকু হয়েছে, পুরোটাই রাজনৈতিক জল্পনা।

২৪শে বিজেপির হয়েই ব্যাট ধরবেন অধিকারীরা!

২৪শে বিজেপির হয়েই ব্যাট ধরবেন অধিকারীরা!

সোমবার নাড্ডার সঙ্গে দিব্যেন্দুর সাক্ষাৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা আদৌ সত্যি কি, তা নিয়ে আবার একাংশ প্রশ্ন তুলে দিয়েছে। নিছকই কোনো কোনো মহল থেকে রটনা তৈরি করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ ধরে নিয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের আগে দিব্যেন্দু অধিকারী বিজেপির দিকেই ঢলবেন। তবে দিব্যেন্দু অধিকারীর দিক থেকে তেমনই কোনও আভা মেলেনি।ফলে ২০২৪-এ তিনি বিজেপির হয়ে ব্যাট ধরবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+