পঞ্চায়েতের কাজ নিয়ে বেফাঁস মন্তব্যে কোণঠাসা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, কোন পথে মহুয়া বাড়ছে জল্পনা
পঞ্চায়েেতর কাজ নিয়ে বেফাঁস মন্তব্যে কোনঠাসা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, কোন পথে মহুয়া বাড়ছে জল্পনা
করোনা পরিস্থিতির মধ্যেই তেতে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। তৃণমূলে বিদ্রোহীদের সংখ্যা বাড়ছে এমনই মনে হচ্ছে। সাধন পাণ্ডের পর এবার দলে কোণঠাসা হয়ে গিয়েছেন কৃষ্ণনগরের দাপুটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদে ভীষণ ভাবে দাপুটে তৃণমূলের এই সাংসদ। এবং দলনেত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। কিন্তু কয়েকদিন আগে পঞ্চােয়তের কাজ নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছিলেন তিনি। তাতেই বেজায় চটেছেন দলের নেতারা।

দলের কোপে মহুয়া
পঞ্চায়েত ভাল কাজ করছে না বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মন্তব্য করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের এই মন্তব্যকে ভাল ভাবে নেয়নি তাঁরই দলের লোকেরা। এমনকী নদিয়া জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ও মহুয়ার এই মন্তব্যে অন্তুষ্ট হয়েছেন।

মহুয়ার সমালোচনা
সোশ্যাল মিডিয়ায় নদিয়ার সাহেবনগর, পলাশিপাড়া এবং কানাইনগর ও বেতাই -১ পঞ্চায়েতের কাজ নিয়ে সরব হয়েছিলেন মহুয়া মৈত্র। তিনটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূল পরিচালিত। এই নিয়ে বেজায় চলে পাল্টা মহুয়ার কেন্দ্রের গ্রামপঞ্চায়েতগুলি কেন তৃণমূলের হয়নি এই নিয়ে পারদ চড়িয়েছেন কৃষ্ণনগরের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা।

কোন পথে মহুয়া
সাধন পাণ্ডের পর মহুয়া মৈত্রের পঞ্চায়েতের কাজ নিয়ে মন্তব্যে কালীঘাটের টনক নড়েছে কিনা সেটা এখন স্পষ্ট নয়। তবে কয়েকদিন আগেই দলনেত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যাঁরা দল বিরোধী কথা বলছেন প্রকাশ্যে তাঁরা চাইলে দল ছেড়ে দিতে পারেন। মহুয়ার ক্ষেত্রে সেই বার্তা কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার। তবে দলবদলের রাজনীতি যেভাবে শুরু করেছে বিজেপি তাতে মহুয়া এই মন্তব্যে নতুন করে পারা চড়ছে।

আড়ালের চেষ্টা রাজীবের
মহুয়া মৈত্রর মন্তব্যে অসন্তুষ্ট হলেও প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য করতে নারাজ নদিয়ায় দলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কোনও সাংসদের পঞ্চায়েতের কাজ নিয়ে অভিযোগ থাকতেই পারে। তিনি এই নিজে জেলা শাসক এবং পঞ্চায়েতের সঙ্গে কথা বলতেই পারতেন।












Click it and Unblock the Notifications