প্রণব পুত্র অভিজিতের সঙ্গে তৃণমূলের মন্ত্রী-সাংসদ-বিধায়কদের চা-বৈঠক, দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে

বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত সব থেকে বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। সব মিলিয়ে রাজ্যে কংগ্রেস (congress) শূন্য। সেই পরিস্থিতিতে অধীর চৌধুরীর (adhir chowdhury)নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন দুএকজন।

বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত সব থেকে বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। সব মিলিয়ে রাজ্যে কংগ্রেস (congress) শূন্য। সেই পরিস্থিতিতে অধীর চৌধুরীর (adhir chowdhury)নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন দুএকজন। এরই মধ্যে মুর্শিদাবাদ (murshidabad) কংগ্রেসে ভাঙনের ভ্রুকুটি। প্রণব মুখোপাধ্যায়ের (pranab mukherjee) পুত্র তথা কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় (abhijit mukherjee) জঙ্গিপুরের বাড়িতে তৃণমূলে মন্ত্রী-সাংসদ বিধায়কের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

অভিষেকের অনুষ্ঠান থেকে সরাসরি অভিজিতের বাড়ি

অভিষেকের অনুষ্ঠান থেকে সরাসরি অভিজিতের বাড়ি

বুধবার বজ্রাঘাতে মৃতদের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদের বহরমপুর-সহ একাধিক জায়গায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জমান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মহঃ সোহরাব, ইমানি বিশ্বাস, আমিরুল ইসলাম এবং জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। সেখান থেকেই সরাসরি তাঁরা পৌঁছে যান জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে।

জঙ্গিপুরের বাড়িতে বেশ কিছুক্ষণ কথা

জঙ্গিপুরের বাড়িতে বেশ কিছুক্ষণ কথা

জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের তৈরি বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় অভিজিৎ মুখোপাধ্যায়ের। এরপরেই অভিজিৎ মুখোপাধ্যায়ের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্বাধীনতার পরে প্রথমবার রাজ্যে কংগ্রেসের বিধানসভার ঝুলি শূন্য। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ২২ টি আসনের মধ্যে ২০ টি আসনে হওয়া নির্বাচনে তৃণমূল পায় ১৮ টি আসন। তারপর বর্ষীয়ান কংগ্রেস নেতা মইনুল হক কংগ্রেস ছাড়তে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম।

খলিলুর রহমামের সঙ্গে কোলাকুলি

খলিলুর রহমামের সঙ্গে কোলাকুলি

প্রণব মুখোপাধ্যায় জঙ্গিপুর আসন ছেড়ে রাষ্ট্রপতি হওয়ার পর থেকে জঙ্গিপুরের সাংসদ হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তবে ২০১৯-এর নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমানের কাছে। বুধবার তাঁর সঙ্গেই কোলাকুলি করে অভিজিৎ।

জল্পনা উড়িয়েছেন অভিজিৎ

জল্পনা উড়িয়েছেন অভিজিৎ

যদিও সংবাদ মাধ্যমের সামনে জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি দাবি করেছেন, আবু তাহের ফোন করে বলেন, চা খেতে আসছেন। তিনি তখন আসতে বলেন। আর যাঁরা বাড়িতে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল। তিনি আরও বলেন, কেউই বাবার (প্রণব) শ্রাদ্ধে যেতে পারেননি। ফলে প্রত্যেকেই বাবা-মায়ের ছবিতে শ্রদ্ধা জানান। পরে চা-পর্ব শেষে চলে যান। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+