এসএসসি প্রকাশিত অযোগ্যদের তালিকায় বেশিরভাগ শুভেন্দুর লোকজন, দাবি কল্যাণের
সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন গতকাল রাতে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে তা নিয়ে চাপানউতোর তুঙ্গে। ১৮০৪ জনের মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, বিধায়কদের আত্মীয় বা বিভিন্ন পদাধিকারী বলে অভিযোগ। এবার পাল্টা দাবি করল তৃণমূল।

এসএসসি প্রকাশিত দাগিদের নামের তালিকা অসম্পূর্ণ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের বেশিরভাগই শুভেন্দু অধিকারীর লোকজন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিজেপির লোকজনের নাম আছে দাগিদের তালিকা। শুভেন্দু মন্ত্রী থাকাকালীন এঁদের চাকরি দিয়েছিল টাকার বিনিময়ে। বাঁকুড়ার কেউ চাকরি পাননি। সেখানে পূর্ব মেদিনীপুরের লোকজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।
কল্যাণ আরও বলেন, এই অযোগ্যদের তালিকায় কোনও নাম নিয়ে বিভ্রান্তি থাকলে তারা কোর্টে যাক। মামলা দায়ের করুক। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই। আর যারা এই তালিকা প্রকাশ নিয়ে হৈ-হৈ করছেন তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এর আগেও হাইকোর্টের রায়ের পর অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে সুপ্রিম সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই তালিকা সরিয়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল, চূড়ান্ত শুনানির পর তালিকা প্রকাশ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া আটকাতেই বিরোধীদের নানা কারসাজি চলছে বলে দাবি কল্যাণের।
এদিকে, শুভেন্দু অধিকারী বলেন, এই তালিকায় আমার আত্মীয় বা আমার সঙ্গে বিজেপিতে যাঁরা যোগদান করেছিলেন তাঁদের নাম পাবেন না। উনি (পড়ুন কল্যাণ) কখন জলে থাকেন বা স্থলে থাকেন তা জানেন না। সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় এ কথা বলেছেন। আর 'ডাকাত' পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার বাক্যালাপ পর্যন্ত ছিল না।
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications