মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হয়নি বলেই হার, স্বীকারোক্তিতে বিস্ফোরক তৃণমূল সাংসদ আর যা বললেন

অস্বীকার করার উপায় নেই, জমির সঙ্গে নেতাদের সম্পর্ক ছিল না। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের কম আসন পাওয়া প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।

অস্বীকার করার উপায় নেই, জমির সঙ্গে নেতাদের সম্পর্ক ছিল না। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের কম আসন পাওয়া প্রসঙ্গে এমনটাই
মন্তব্য করলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি আরও বলেন, মানুষের সঙ্গে সম্পর্ক রাখেননি নেতারা। কোলাঘাটে এক অনুষ্ঠানে সাংসদ বলেন, সময় পেলেও, নিচুতলার অনেক নেতাই বদলাননি। তৃণমূল সাংসদ বলেন, ইডি, সিবিআই, অনকাম ট্যাক্স দেখালেও, ভয় পাওয়ার কারণ নেই।

'মানুষের সঙ্গে নেতাদের সম্পর্ক নেই'

'মানুষের সঙ্গে নেতাদের সম্পর্ক নেই'

দিব্যেন্দু অধিকারী বলেন, তাঁরা দেখেছেন, জায়গায় জায়গায় তৃণমূলের অনেক নেতার সঙ্গে জমির কোনও সম্পর্ক নেই। মানুষের সঙ্গে যে যোগাযোগ রাখা উচিত ছিল, তা রাখতে ব্যর্থ হয়েছিল অনেক স্থানীয় নেতৃত্ব, যেই কারণেই এই ভরাডুবি। মন্তব্য করেছেন এই তৃণমূল সাংসদ। তিনি বলেন, দল চালাতে গিলে বিচ্যুতি নজর এসেছিল। সময় দেওয়া হয়েছিল সেই বিচ্যুতি সামাল দেওয়ার জন্যয। অনেক জায়গায় সেটা হয়েছে। অনেক জায়গায় তা হয়নি বলেও জানিয়েছেন তিনি। কেউ কেউ ইচ্ছা করে করেননি বলে অভিযোগ করেছেন তিনি।

'বিশ্বাসঘাতকদের চিহ্নিত করুন'

'বিশ্বাসঘাতকদের চিহ্নিত করুন'

তৃণমূল সাংসদ আরও বলেন, দলে থেকে যাঁরা বিশ্বাসঘাতকতা করছেন, তাঁদের চিহ্নিত করার চেষ্টা করুন। পরবর্তী সময়ে তাঁদের দল থেকে বিচ্ছিন্ন করার ডাকও দেন তিনি।

বিজেপির জয়কে 'স্বীকৃতি'

বিজেপির জয়কে 'স্বীকৃতি'

রাজ্যের বিজেপির সাফল্য স্বীকার করে নিয়ে দিব্যেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে, ১৮ টি আসনে জিতেছে বিজেপি। তবে দলীয় কর্মী সমর্থকদের অভয় দিয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, আগামী ২৫ বছর বাংলায় ক্ষমতায় থাকবে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+