রাজ্যপালকে ফোন করে রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা, করোনা মোকাবিলায় মন দিন, মোদীকে পাল্টা তোপ ডেরেকের

রাজ্যপালকে ফোন করে রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা, করোনা মোকাবিলায় মন দিন, মোদীকে পাল্টা তোপ ডেরেকের

রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পরেই শুরু হয়ে গিয়েছে হিংসা। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেছিলেন। তাই নিয়ে পাল্টা মোদীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি বলেছেন বাংলার হিংসা নিয়ে বেশি ভাবিত না হয়ে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার কথা ভাবুন। দেশে মানুষ করোনায় মরছে।

ভোট পরবর্তী হিংসা রাজ্যে

ভোট পরবর্তী হিংসা রাজ্যে

বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মোদী শাহের সবপ্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন।ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে হিংসা। প্রায় ৫ জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নিয়ে তিনি রাজ্যপালের কাছে দরবারও করেছেন।

রাজ্যপালকে ফোন মোদীর

রাজ্যপালকে ফোন মোদীর

পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপাল নিজে টুইট করে সেকথা জানিয়েছেন। এবং রাজ্যের পুলিশকে এইনিয়ে কড়া পদক্ষেপ করতে বলেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

মোদীকে নিশানা ডেরেকের

মোদীকে নিশানা ডেরেকের

ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করা নিয়ে পাল্টাকটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীপ ধনখড়। কারণে রাজনৈতিক চমক তৈরি করতে চাইছেন মোদী। এখন দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আগে কাজ করুন। একের পর একটুইটে মোদীকে নিশানা করেছেন ডেরেক।

রাজ্যে নাড্ডা

রাজ্যে নাড্ডা

রাজনৈতিক হিংসার স্বীকার বিজেপি কর্মী সমর্থকরা। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেরাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিমান বন্দরেই বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়। দেখা যায়নি মুকুল রায়দের। সোনারপুর ও বেলেঘাটায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার কথা রয়েছে নাড্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+