এপ্রিলের প্রথমেই দিল্লি যাচ্ছেন অভিষেক, রাহুল গান্ধী ইস্যুকে সামনে রেখেই পরিকল্পনায় শান দিচ্ছে তৃণমূল?
এবার দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ২ এপ্রিল তিনি দিল্লি যাবেন। ফিরে আসবেন ৫ এপ্রিল। ৩ দিনের এই দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়েক কী কী কর্মসূচি রয়েছে তা এখনও জানা যায়নি। তবে রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেস যে একলা চলো নীতি থেকে সরে এসেছে তাই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস নতুন কোনও পরিকল্পনার পথে হাঁটবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দিল্লি যাচ্ছেন অভিষেক
দিল্লি সফরের যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ এপ্রিল তিনি যাচ্ছ রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে অভিষেকের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ৫ এপ্রিল আবার কলকাতায় ফিরে আসবেন তিনি। তবে তিনদিনের দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী কী কর্মসূচি রয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। আর তার জেরেই জল্পনা আরও বেড়েছে রাজনৈতিক মহলে।

একলা চলো নীতি থেকে সরে আসছে তৃণমূল
প্রথমে বিরোধী ঐক্য নিয়ে তৎপর হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে প্রকাশ্যেই কংগ্রেসের বিরোধিতা করেন তিনি। সংসদে কংগ্রেসকে এড়িয়েই মোদী সরকারের বিরুদ্ধে একাদিক ইস্যুতে প্রতিবাদ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদও একক ভাবে দেকিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু রাহুল গান্ধীর সাংসদ পর খারিজ করার ঘটনায় আবার নতুন করে কাছাকাছি চলে এসেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। একজোটে প্রতিবাদ দেখাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। একলা চলো নীতি থেকে অবস্থান বদল করতে শুরু করেছে তারা।

ফের কি একজোটে লড়াই
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের ঘটনায় যাকে বলে বিরোধী শিবিরে চরম ধাক্কা এনেেছ। রাহুল গান্ধীর ঘটনাকে একেবারেই ভাল চোখে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি প্রকাশ্যেই এই নিয়ে মুখ খুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা গণতন্ত্রের অবমাননা করা হচ্ছে। মোদী সরকার বিরোধীদের নির্মুল করে দিতে চাইছে। তার বিরুদ্ধে একজোটে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তারপরেই কংগ্রেেসর ডাকা বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস।

অভিষেকের সফর ঘিরে জল্পনা
এই টানটান উত্তেজনা পূর্ণ পরিস্থিতি রয়েছে দিল্লিতে। প্রতিদিনই সংসদ ভবনে বিক্ষোভ চলছে। বুধবারও লোকসভায় বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দেশের গণতন্ত্র বিপন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এরই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications