DA-আন্দোলনকারীদের চরম হুঁশিয়ারি উদয়ন গুহর, ফেসবুকে কী লিখলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

২০-২১ তারিখ কাজে না এলে ২২ তারিখ বাড়িতেই থাকুন ফেসবুক পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

ফের বিতর্কে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উদয়ন গুহ ডিএ আন্দোলনকারীদের নিশানা করে লিখেছেন, ২০-১২ তারিখ কাজে না এলে ২২ তারিখ বাড়িতেই থাকুন। রাজ্যের মন্ত্রীর এই বার্তায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য এই ২০ এবং ২১ ফেব্রুয়ারি কর্মবিরতীর ডাক দিয়েছে সরকারি কর্মীদের সংগঠন।

বিতর্কিত ফেসবুক পোস্ট

বিতর্কিত ফেসবুক পোস্ট

গতকাল থেকেই ডিএ আন্দোলনকারীরা ঝাঁঝ বাড়িয়েছেন প্রতিবাদের। তারপরেই ফেসবুক পোস্টে ডিএ আন্দোলনকারীদের চরম হুঁশিয়ারি দিয়েছেন। ফেসবুকে উদয়ন গুহ লিখেছেন ২০-২১ তারিখ না এলে , ২২ তারিখ বাড়িতেই। উদয়ন গুহর এই পোস্টে যে প্রচ্ছন্ন হুমকি রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন উদয়ন গুহ।

৪৮ ঘণ্টা কর্মবিরতীর হুঁশিয়ারি

৪৮ ঘণ্টা কর্মবিরতীর হুঁশিয়ারি

ইতিমধ্যেই ডিএ আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টা কর্মবিরতীর ডাক দিয়েছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন তাঁদের বকেয়া টাকা না মেটানো হলে আগামী ২০ এবং ২১ ফেব্রুয়াির তাঁরা রাজ্য জুড়ে কর্মবিরতী পালন করবেন এবং ২২ ফেব্রুয়ারি আংশিক কর্মবিরতী পালন করা হবে। অর্থাৎ রাজ্য সরকারি সব দফতরে পেনডাউন চলবে দুদিন ধরে। সাধারণ মানুষের হয়রানি বাড়বে তাতে। কোনও দফতরেই কোনও কাজ হবে না। এর আগেও রাজ্য অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।

৩ শতাংশ ডিএ বৃদ্ধি

৩ শতাংশ ডিএ বৃদ্ধি

ইতিমধ্যেই ৩ শতাংশ ডিএ-বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী মার্চ থেকে রাজ্যের সব সরকারি কর্মীরা ৩ শতাংশ ডিএ পাবেন বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন কর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন ৩৯ শতাংশ ডিএ বকেয়া রয়েছে তাঁদের সেখানে মাত্র ৩ শতাংশ ডিএ কিছুই নয়। মরুভূমিকে ১ ফোঁটা জল মাত্র। তাই রাজ্য সরকারের এই ডিএ ঘোষণায় তাঁরা আন্দোলন প্রত্যাহার করতে নারাজ। উল্টে আন্দোলনের পারদ আরও চড়বে বলে জানিয়েছেন।

আন্দোলনে তৃণমূলের শ্রমিক সংগঠনও

আন্দোলনে তৃণমূলের শ্রমিক সংগঠনও

আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনও। তারাও এবার ডিএ-র দাবিতে সরব হয়েছেন। ইতি মধ্যেই ডিএ-র দাবিতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা। সেখানে আন্দোলনকারীদের ভিড় বাড়ছে। হাসপাতাল থেকে আদালত সবস্তরের কর্মীরা এসে এই আন্দোলনে সামিল হচ্ছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে দাবি করেছেন তাঁরা। এদিকে অনশনও চালাচ্ছে তারা। ইতিমধ্যেই একাধিক আন্দোলনকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+