'রাজনৈতিক কর্মী হিসেবে থাকার ইচ্ছা নেই আমার', রাজনীতি ছাড়ার ইঙ্গিত বিধায়ক তাপস রায়ের

'রাজনৈতিক কর্মী হিসেবে থাকার ইচ্ছা নেই আমার', রাজনীতি ছাড়ার ইঙ্গিত বিধায়ক তাপস রায়ের

সংকটে দল। একের পর এক নেতা গ্রেফতার হচ্ছে সিবিআইয়ের হাতে। সামনেই আবার পঞ্চায়েত ভোট তার মাঝেই বিস্ফোরক বরানগরের বিধায়ক তাপস রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাপস রায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে একটি জনসভায় তাপস রায়কে বলতে শোনা গিয়েছে, রাজনীতিক হিসেবে তিনি বেশিদিন কাটাতে চান না। তারপরেই বিধায়কের রাজনীতি ছাড়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে।

রাজনীতি ছাড়ার ইঙ্গিত

রাজনীতি ছাড়ার ইঙ্গিত

বরাননগরের বিধায়ক তাপস রায় রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। গতকাল েথকে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে বিধায়ককে বলতে শোনা গিয়েছে
'আর কয়েকটা বছর হয়ত। বেশিদিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী হিসেবে থাকার ইচ্ছা নেই আমার। থাকবও না। গত নির্বাচনেই দলকে জানিয়েছিলাম। আগেও দলকে জানিয়েছি। যে দল ছেড়ে দিতে চাই। আমাকে ধরে রাখা কঠিন। আপনারা আমায় ছাড়বেন না। কিন্তু, আমি ছাড়ব। আমাকে ধরে রাখা কঠিন। সঠিক সময়ে দলকে জানিয়ে দেব।'

কেন দল ছাড়তে চান তাপস?

কেন দল ছাড়তে চান তাপস?

একুশের বিধানসভা ভোটের আগে যখন দলবদলের হাওয়ায় গা ভাসিয়েছিলেন একের পর এক টিএমসি নেতা তখন কিন্তু দলের প্রতি এতনিষ্ঠ থেকেই কাজ করে গিয়েছিলেন তিনি। েসই তাপস রায়ের মুখে দল ছাড়ার কথা বলছেন। এর নেপথ্যে কি রয়েছে কোনও ক্ষোভ। না ইডি-সিবিআই তৎপরতায় দলের প্রতি আস্থা হারাতে শুরু করেছেন তিনি। এদিন তিনি বলেছেন , 'আমি গাভাস্করের বড় ভক্ত। সকলের উচিত ওঁকে অনুসরণ করা। পাঁচ ছ'টা সেঞ্চুরি হাতে নিয়ে ব্যাট দোলাতে দোলাতে ক্রিজ ছেড়ে চলে গিয়েছিলেন। রাজনীতিতেও তেমন হওয়া উচিত। রান থাকতে থাকতে চলে যাওয়া উচিত। তা না হলে নতুন প্রজন্ম জায়গা পাবে কী করে? সময়ে জাগয়া না ছাড়লে সিলেক্টরদের কোপেও পড়তে হবে।'

অবসর নিতে চান বিধায়ক

অবসর নিতে চান বিধায়ক

অনেকেই অভিযোগ করতে শুরু করেছে পিঠ বাঁচাতে এখন অনেক টিএমসি নেতাই বেসুরো হবেন। তাপস রায়ও কী সেকারণে রাজনীতি ছাড়ার কথা বলছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন, 'আজ প্রথম নয়, গত নির্বাচন থেকে বহু কর্মিসভা, জনসভা, সাধারণ আড্ডা, সহকর্মী, বিধায়ক-মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বলে আসছি আমি। আমার মনে হয়, সবকিছুর যেমন বয়স রয়েছে, তেমন রাজনীতিতেও অবসরের বয়স থাকা উচিত। আমি এটাই মনে করি। জনপ্রতিনিধি মানে মানুষের জন্য কাজ করা। তবে শরীরের ব্যাপারও রয়েছে। তাই যখন পাকাপাকি সিদ্ধান্ত নেব, সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে জানাব।'

ছাত্রনেতাদের নিশানা

ছাত্রনেতাদের নিশানা

ছাত্রনেতাদের আচরণ নিয়েও নিশানা করেছেন তাপস রায়। তিনি একটি অনুষ্ঠানে বার্তা দিতে গিয়ে বলেছন, ব্লেজার পরতে চাইনি বলে কলেজের অধ্যক্ষ প্রকাশ্যে চড় মেেরছিলেন। এখন কোনো ছাত্রকে চড় মেরে অধ্যক্ষ বাড়ি যতে পারবেন? এক কথায় ছাত্রনেতাদের নিশানা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি একাধিক কলেজে ছাত্র সংগঠনের নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+