বিধাননগরে মাস্ক বিলি মন্ত্রী সুজিত বসুর
বিধাননগরে মাস্ক বিলি মন্ত্রী সুজিত বসুর
১১৬ বিধাননগর বিধানসভার বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস আজ লেকটাউন, বাঙ্গুর, দমদম পার্ক এবং সল্টলেকের বিভিন্ন ব্লকের বাসিন্দাদের মাস্ক বিতরণ করলেন।

সব মিলিয়ে ৭০ হাজার মাস্ক বিলি করা হয়। মন্ত্রীর হাত থেকে বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা এই মাস্ক সংগ্রহ করেন। এছাড়াও জরুরী পরিষেবার সাথে যারা যুক্ত যেমন দমকল, পুলিশদেরকেও মাস্ক দেওয়া হবে।
পাশাপাশি কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্যবসায়ীদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। যদি বেশি দামে দ্রব্য বিক্রি করে সেই খবর যদি পাওয়া যায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী সুজিত বোস।












Click it and Unblock the Notifications