জনতার প্রশ্নই শুনতে চাইলেন না তৃণমূল বিধায়ক! হিতে বিপরীত ‘দিদিকে বলো’ অভিযানে
‘দিদিকে বলো’ কর্মসূচিতে বেরিয়ে জনতার প্রশ্নই শুনতে চাইলেন না তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। স্থানীয় মানুষ বিধায়ককে তাঁদের না পাওয়ার আর্তি জানাতে এসেছিলেন।
'দিদিকে বলো' কর্মসূচিতে বেরিয়ে জনতার প্রশ্নই শুনতে চাইলেন না টলিউড তারকা তথা বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। স্থানীয় মানুষ বিধায়ককে তাঁদের না পাওয়ার আর্তি জানাতে এসেছিলেন। কিন্তু তাঁরা তা না পেরে ব্যর্থ মনোরথে ফিরলেন। বিধায়ক তাঁদের প্রশ্ন শুনে জানালেন, এখন এসবের সময় নয়। সময় এলেই এসবের উত্তর দেব।

এখন সময় নয় কথা শোনার!
বারাসতের বিধায়ক জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন আপনপল্লি ও রামকৃষ্ণল্লিতে। সেখানে সিনেমার নায়ককে দেখতে ভিড় উপচে পড়েছিল। স্থানীয় মানুষ বিধায়ককে পেয়ে অভিযোগ করে বসেন রাস্তাঘাট, পানীয় জল নিয়ে। কিন্তু সেইসব এড়িয়ে চলে যান বিধায়ক। চিরঞ্জিত বলেন, এখন এটার সময় নয়।

বিধায়ককে প্রশ্ন, আশ্বস্ত করলেন চেয়ারম্যান
ভোটের আগে সেলিব্রেটি প্রার্থীর পরিবর্তে স্থানীয় প্রার্থী করার দাবি উঠেছিল বারাসতে। তারকা বিধায়কের এহেন ভূমিকায় ফের সেই হোমের আগুনে ঘি পড়ল। তবে চিরঞ্জিত না শুনতে চাইলেও, বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় সবার দাবি শোনেন। তাঁদের আশ্বস্ত করেন।

‘দিদিকে বলো’ কি লোক দেখানো
দলীয় কর্মী পেশায় রাজমিস্ত্রি গোকুল সরকারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন বিধায়ক। সেখান থেকে বের হতেই স্থানীয় মানুষ নানা অভাব-অভিযোগ করেন। তা এড়িয়ে গিয়ে টোটোয় চেপে বসেন বিধায়ক চিরঞ্জিত। এখন শোনার সময় নয়, অনেক কর্মসূচি আছে বলে তিনি এড়িয়ে যান। স্থানীয়দের আক্ষেপ, দিদি বলেছেন আমাদের অভাব-অভিযোগ শুনবেন। তাই বলতে এসেছিলাম। কিন্তু বিধায়ক তো শুনলেনই না। কেউ কেউ এই কর্মসূচিকে লোক দেখানো বলে ব্যাখ্যা করেন।

তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে
এহেন পরিস্থিতিতে তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। এলাকায় কিছু পরিষেবায় গলদ রয়েছে স্বীকার করে নিয়েই তৃণমূলের তরফে জানানো হয়েছে শীঘ্রই সমস্যার সমাধান হবে। এলাকার মানুষ সমস্ত পরিষেবা পাবে। কর্মীরা এলাকায় গিয়ে গিয়ে অভাব-অভিযোগ শুনে সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications