রাজ্যের সেরা স্কুল ইসলামপুর হাইস্কুল, খবরে আপ্লুত দুই প্রাক্তন ছাত্র তথা রাজ্যের মন্ত্রীদ্বয়

রাজ্যের সেরা স্কুলের সন্মান পাওয়াতে আপ্লুত ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র তথা শিক্ষক, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি।

রাজ্যের সেরা স্কুলের সন্মান পাওয়াতে আপ্লুত ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র তথা শিক্ষক, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। এবং অপর প্রাক্তন ছাত্র তথা শিক্ষক ও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

রাজ্যের সেরা স্কুল ইসলামপুর হাইস্কুল, খবরে আপ্লুত দুই প্রাক্তন ছাত্র তথা রাজ্যের মন্ত্রীদ্বয়

তারা এদিন গর্বিত এবং আনন্দিত। সেই আনন্দ স্কুলের অন্যান্য প্রাক্তন ছাত্র, শিক্ষক শিক্ষিকা ও স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের সাথে ভাগ করে নিতে মন্ত্রী ও চেয়ারম্যান পৌঁছলেন স্কুলে।

নিজেদের এই স্কুলের সন্মান প্রাপ্তিতে তাদের মনের আনন্দ গোপন না করে উচ্ছ্বসিত হয়ে পড়লেন দুই জনই। রাজ্যের শিক্ষা দপ্তর ইসলামপুর হাইস্কুলকে সেরা স্কুলের শিরোপা দেওয়ায় তারা নিজেদের গর্বিত বলে মনে করছেন।

পাশাপাশি স্কুলের নানাবিধ সমস্যা দূরীকরণে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়ে গেলেন স্কুলের দুই প্রাক্তন ছাত্র তথা রাজ্যের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আর পরিকাঠামোগত উন্নয়নের কারনে রাজ্যের সেরা স্কুল হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলকে বেছে নেওয়া হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন স্কুল কর্তৃপক্ষের হাতে পুরষ্কার তুলে দেবে রাজ্য। শিক্ষক ও প্রশাসনের কাছে এই খবর আসতেই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সর্বোপরি ইসলামপুরবাসী খুব আনন্দিত এবং গর্বিত। নিজেদের স্কুলের সেরার শিরোপা সম্মান প্রাপ্তির খবর পেয়েই স্কুলে ছুটে আসেন দুই প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গোলাম রব্বানি ও কানাইয়ালাল আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+