আচমকা অসুস্থ মন্ত্রী রবীন্দ্রনাথ, হাসপাতালে ভিড় কর্মীদের
শুক্রবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। এদিন রাতে তার প্রচন্ড বুকে ব্যথা অনুভব হয়। সাথে সাথেই শুরু হয় শ্বাসকষ্ট। এরপরই পরিবারের লোক ও স্থানীয় কিছু মানুষ তৎক্ষণাৎ তাকে কুচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে মন্ত্রীকে কাল রাতেই একটি জীবনদায়ী ইনজেকশন দেওয়া হয়েছে। তবে চিকিৎসকরা জানান দ্রুত তার উন্নত চিকিৎসা ব্যবস্থা করা উচিত বলেই তারা মনে করেন।

এদিকে মন্ত্রীর অসুস্থার খবর ছড়িয়ে পড়তে শনিবার সকালে কুচবিহারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভিড় করেন কুচবিহারের ওই বেসরকারি নার্সিং হোমে। মন্ত্রীকে দেখতে এদিন সকালে হাসপাতালে যান তৃণমূল নেতা মিহির গোস্বামী।
এদিন দুপুরে মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের চিকিৎসক সুভাষ সাহা এক সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রীর শরীরের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে যে কোনো মুহূর্তে সংকটজনক হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তাদের সাধ্য মতো তারা চিকিৎসা চালিয়েছেন। তবে দ্রুত তার উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্স করে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক সুভাষ সাহা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications