মন্ত্রী রবীন্দ্রনাথের গাড়ি আটকাল বিজেপি কর্মীরা, উঠল জয় শ্রীরাম স্লোগান
বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীরা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে।
বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীরা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের ধলুয়াবাড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগানও দেন বলে খবর।

পুলিশ এসে বিজেপি কর্মীদেরকে সারাতে গেলে বিজেপি কর্মীরা পথ আটকে রাখে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে আটকে পড়েন। এদিন তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা ছিল ৪নং বাজার এলাকায়। সেই জনসংযোগ যাত্রায় যোগ দেওয়ার জন্য চার নং বাজারে যাচ্ছিলেন তিনি।
সেই সময় বিডিও অফিসের সামনে রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই ঘটনায় পর পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
উত্তেজিত বিজেপির কর্মী-সমর্থকেরা স্থানীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি।
ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিজেপি কর্মীরা নোংরা রাজনীতি করছে। তাদের রাজনীতিতে স্বচ্ছতা নিয়ে আসা দরকার। আমরা সিপিএমের সময়েও রাজনীতি করেছি। এদের মতো এতটা নোংরা ছিল না।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications