Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিলীপের বিয়ের খবরে তৃণমূলের ঘরে 'আনন্দ', কেউ বিলোচ্ছেন মিষ্টি, কেউ আবার দিচ্ছেন 'টিপস'

Dilip Ghosh Marriage: নাচলেন, গাইলেন আর মিষ্টি বিলি করে দিলীপের বিয়ের খুশিতে মিষ্টি আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। এমনকী বিজেপি নেতাকে জানালেন উষ্ণ অভিনন্দনও। শুধু তৃণমূল সাংসদই নন, তাঁর সঙ্গেই আনন্দে মজলেন স্থানীয় নেতা, কর্মীরাও। ইউ টিউবে চলল, মেরে ইয়ার কি সাদি হে'র গান।

ইতিমধ্যে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ একাধিক বিধায়ক, সাংসদ। এমনকী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ফুল। মিষ্টি পাঠিয়ে বর্ষীয়ান বিজেপি নেতাকে (Dilip Ghosh Marriage) শুভেচ্ছা জানিয়েছেন।

Dilip Ghosh

বলে রাখা প্রয়োজন, ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ আর তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ। দুই জুজু ধান প্রতিপক্ষ একে অপরকে তীব্র আক্রমণ করলেও দুজন দুজনকে কোন অশালীন মন্তব্য প্রয়োগ করেননি। নির্বাচনের দিন বর্ধমানের দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়ে করেছিলেন কোলাকুলিও। নির্বাচনে অবশ্য কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন দাপুটে দিলীপ ঘোষ। জেতার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও তা সম্ভব হয়নি।

আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ। সেই খবর পেতেই বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ উল্লাসে মাতলেন। 'মেরে ইয়ার কি সাদি হে', গানের তালে গলা মেলালেন এবং নাচতেও দেখা যায় তৃণমূল সাংসদকে। একেবারে নিজে হাতে তৃণমূল কর্মীদের মিষ্টিমুখ করার ব্যবস্থা করলেন। একসাথে তৃণমূল কর্মীদের সাথে বসে চাও খেলেন।

তারপরেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ বললেন, "নতুন বৌদি আর দিলীপ দা'কে হার্দিক অভিনন্দন। নতুন জীবন সুখের হোক। আমরা একে অপরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও বিবাহ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিলীপদার বিবাহ নিয়ে শুভেচ্ছা জানানো আমার কর্তব্য। আমি আশা করব এরপর থেকে দিলীপ দা জয় সিয়ারাম বলবেন।" এমনকী নিমন্ত্রণ পেলে মিষ্টি সঙ্গে উপহার নিয়েও যাওয়ারও কথা বলেন তৃণমূল নেতা।

দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্যও। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নেতাকে ট্যাগ করে তিনি লিখছেন, 'অনেক অভিনন্দন DilipGhoshBJP দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে। Again Congratulations!''। শুধু শাসকদলই নয়, শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+