দলের বিধায়ককে ‘ফিনিশ’ করাই মূল টার্গেট তৃণমূল নেতার! প্রকাশ্য সভাতেই হুমকি
দলের বিধায়ককে ফিনিশ করাই একমাত্র টার্গেট তৃণমূল নেতার। প্রকাশ্য সভা থেকেই হুঙ্কার ছাড়লেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা আনারুল হক।
দলের বিধায়ককে ফিনিশ করাই একমাত্র টার্গেট তৃণমূল নেতার। প্রকাশ্য সভা থেকেই হুঙ্কার ছাড়লেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা আনারুল হক। দলের বিধায়ক আমিরুল ইসলামকে লক্ষ্য করে তোপ দেগে তাঁর হুমকি, আমি প্রতিজ্ঞা করছি, ২০২১ সালে এমএলএ-কে ফিনিশ করবই। তারপর রাজনীতি করব কি না সেটা ভাবব পরে।

পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য সামসেরগঞ্জে একটি সভা করেন আনারুল। সেখানেই রাখঢাক না করেই তিনি বলেন, ২০২১ সালে বিধানসভা ভোটে আমি দাঁড়াই না দাঁড়াই বর্তমান বিধায়ককে ফিনিশ করবই। যে খুশি দাঁড়াক, আমাদের টার্গেট হবে বিধায়ককে ফিনিশ করা। আনারুলের এই বিবৃতির পর জেলা পরিষদ থেকে তাঁকে বহিষ্কারের দাবি উঠেছে।
উল্লেখ্য, এবার মুর্শিদাবাদ জেলা পরিষদে তাঁর সভাধিপতি হওয়ার দৌড়ে ছিলেন। এদিনের ঘটনার পর তিনি সেই দৌড় থেকে ছিটকে গেলেন। আনারুল হক অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন, পরিকল্পনা করে আমাকে ফাঁসানো হচ্ছে. আমার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। বিধায়ক আমিরুল জানান, হুমকি শোনার পর থেকেই আতঙ্কে আছি।
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আমিরুল ও আনারুলের গোষ্ঠী বিবাদ দীর্ঘদিনের। এর আগেও দুই নেতার বিবাদ প্রকাশ্যে এসেছে। দুই নেতার বিবাদে বিপাকে পড়েছে জেলা নেতৃত্ব। জেলা নেতৃত্ব আনারুলের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না তা দেখার। যে ধরনের হুমকি দিয়েছে আনারুল, তাতে দলের ভাবমূর্তিও কলুষিত হচ্ছে। এর ফল লোকসভা নির্বাচনেও পড়তে পারে। তাই তৃণমূল কড়া ব্যবস্থা নিতে চাইছে।












Click it and Unblock the Notifications