Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অক্সফোর্ডকাণ্ডে যুযুধান তৃণমূল-বিজেপি, পাবলিসিটি স্টান্ট! দাবি সৌগতর; মমতাকে ‘বাংলার লজ্জা’ কটাক্ষ মালব্যর

Mamata Oxford Speech: অক্সফোর্ডে মমতার ভাষণের সময় অশান্তি ঘিরে বাংলায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাম শিবিরকে নিশানা করছে তৃণমূল। অন্যদিকে, বিদেশের মাটিতেও মমতাকে প্রশ্নের মুখে পড়তে দেখে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। মমতার ভাষণে বিশৃঙ্খলা তৈরি করে আদতে এসএফআই জনতার সমর্থন আদায় করতে চাইছে বলে তোপ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। মমতাকে দুষলেন বিজেপি নেতা অমিত মালব্য।

এপ্রসঙ্গে শুক্রবার দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "গোটা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতার নিজের জায়গা নয়। সেখানে আমন্ত্রণ পেয়ে তিনি গিয়েছিলেন। আমরা কী করতে পারি? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইংল্যান্ডের পুলিশের উচিত এনিয়ে ব্যবস্থা নেওয়া। শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা পেতে ওরা এটা করেছে। আর কোনও কারণ নেই। মমতা ব্যানার্জি রাজ্যের জনতার দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী।"

Mamata TMC BJP

লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই দর্শকাসন থেকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন। ভাষণের তাল কেটে চরমে পৌঁছয় অশান্তি। প্রশ্নকর্তাদের অভিযোগ ছিল, টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন মমতা, অথচ এখন মিথ্যাচার করছেন। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, তিনি মিথ্যে বলছেন না। আরজি কর নিয়ে প্রশ্নেও মমতা বলেন, সেটি এখন বিচারাধীন রয়েছে। তবে এতটুকু মেজাজ হারাননি মমতা।

Take a Poll

এদিন মমতার অক্সফোর্ড ভাষণের মাঝে বিশৃঙ্খলার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় একদল বাঙালি হিন্দুদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন বলে দাবি মালব্যর। তিনি লেখেন, "আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা, সন্দেশখালিতে মহিলাদের উপর অপরাধ, হিন্দুদের হত্যা ও সীমাহীন দুর্নীতি নিয়ে বাঙালি হিন্দুরা মমতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।"

মমতাকে বাংলার লজ্জা বলেও আক্রমণ অমিত মালব্যর। মালব্য আরও লেখেন, "হিন্দু বাঙালিরা আর ওঁনাকে মুখ্যমন্ত্রী হিসেবে চান না। বাংলার ঐতিহ্য নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।" অক্সফোর্ডে ভাষণে 'গো ব্যাক' স্লোগানও শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন লন্ডনে মমতাকে দেখানো পোস্টারের ছবিও এক্স পোস্টে শেয়ার করেন অমিত মালব্য। সেই পোস্টারে অভয়াকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+