মালদায় রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, থমথমে এলাকা

মালদায় ধর্মীয় আনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বচসার জেরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়ছে দুই জন তৃণমূল কর্মী।

মালদায় ধর্মীয় আনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বচসার জেরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়ছে দুই জন তৃণমূল কর্মী। গত কাল রাতে মালদার পুখুরিয়া থানার সিমলা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় পুখুরিয়া থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ,এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

মালদায় রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, থমথমে এলাকা

পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম সনাতন মহালদার। এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। আরও জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে সিমলাগ্রামে ধর্মীয় আনুষ্ঠান চলছিলো , সেই অনুষ্ঠানে গিয়েছিলো গত কাল রাতে সনাতন সেই আনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল সেই রাতে সনাতন সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের সঙ্গে বাড়ি ফিরছিল । ওই গ্রামেরই বিজেপি কর্মী উত্তম মহালদার সহ কয়েকজন। রাস্তায় দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে শুরুতে বড় ধরনের আকার নেয় ।

অভিযোগ করতে গেলে সেই সময় বিজেপি কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীদের উপর বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে । তিনজন গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সোনাতন মহালদারের অবস্থা খারাপ থাকার জন্য আশঙ্কাজনক অবস্থ্যায় তাকে মালদা মেডিকেলে পাঠানো হয়। কিন্তু হসপিটালে নিয়ে যেতে পথেই মৃত্যু হয় তার। ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট বসনো থাকলেও উত্তেজনা আছে । পরিবারের পক্ষ থেকে পুখুরিয়া থানায় আভিযোগ জানানো হয়েছে পুলিশ তদন্তে করছে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+