মমতা চাননি অভিষেক লোকসভা ভোটে প্রার্থী হোন ! বজবজের মঞ্চে 'সত্যিকথা' ফাঁস করলেন দিদি

'অভিষেক দলের কর্মী, ভাববেন না ও কোনও আলাদা ফেসিলিটি পায়..' এদিন, ডায়মন্ডহারবার কেন্দ্রের প্রার্থী অভিষেকের সমর্থনে বজবজের সভা থেকে এভাবেই বক্তব্য শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

'অভিষেক দলের কর্মী, ভাববেন না ও কোনও আলাদা ফেসিলিটি পায়..' এদিন, ডায়মন্ডহারবার কেন্দ্রের প্রার্থী অভিষেকের সমর্থনে বজবজের সভা থেকে এভাবেই বক্তব্য শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অভিষেককে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁর প্রার্থীপদ ঘিরে 'সত্যিকথা' ফাঁস করে দেন মমতা।

মমতার দাবি অভিষেককে নিয়ে

মমতার দাবি অভিষেককে নিয়ে


এদিনের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'আমি কিন্তু আপনাদের কাছে একটা সত্যিকথা বলি.. আমি কিন্তু অভিষেককে বলেছিলাম .. তুই একটা কাজ কর, তুই এবার লোকসভায় দাঁড়াস না। .. আমি তোকে রাজ্যসভা পরে করে দেব, আমার হাতে আছে..লোকসভাটা ছেড়েদে,.. কারণ তোকে সারা বাংলায় ঘুরে বেড়াতে হবে। তোকে,, বক্সি (সুব্রত বক্সি)কে, মন্ত্রীরা তো ঘোরেই..।'

 মমতার কাছে অভিষেক যা জানিয়েছিলেন

মমতার কাছে অভিষেক যা জানিয়েছিলেন


এরপর সভায়, অভিষেকের বক্তব্যও তুলে ধরেন মমতা। তিনি বলেন, 'ও আমায় কী বলল জানেন,. বলল.. আমি রাজ্যসভায় এমপি হব না। আমি ডায়ামন্ডহারবারেই থাকব। আমি ডায়মন্ডহরবার ছেড়ে যাব না। .. আমি তখন বুঝতে পারলাম ডায়মন্ডহারবারের প্রতি ওর একটা ভালোবাসা আছে।..'

 অভিষেককে নিয়ে মমতার বক্তব্য

অভিষেককে নিয়ে মমতার বক্তব্য

মমতা এদিন জানান, অভিষেকের সঙ্গে তাঁর দেখা খুব কমই হয়। সারা বছরই বাংলার বিভিন্ন জায়গায় সফর করেন অভিষেক। তিনি জানান সারা বাংলার জন্য কাজ করার পরেও অভিষেক আলাদা করে সময় দেন ডায়মন্ডবারবারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+