চাইতে গিয়েছিলেন বুলবুলের জন্য সাহায্য, অভিযোগ উঠল ধর্ষণের, অভিযুক্ত তৃণমূল নেতা

চাইতে গিয়েছিলেন বুলবুলের জন্য সাহায্য, অভিযোগ উঠল ধর্ষণের, অভিযুক্ত তৃণমূল নেতা

বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাহায্য চাইতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক গৃহবধূর। তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত স্থানীয় এক তৃণমূল নেতা দুর্গা দাস। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাসন্তীর চুনাখালি

বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাসন্তীর চুনাখালি

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বুলবুল ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। যার মধ্যে ছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চুনাখালি এলাকাও। সেই এলাকাতাই বাস অভিযোগকারী গৃহবধূর।

 তৃণমূল নেতার দ্বারস্থ গৃহবধূ

তৃণমূল নেতার দ্বারস্থ গৃহবধূ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ তৃণমূল নেতা দুর্গা দাসের কাছে গিয়েছিলেন সাহায্য প্রার্থনা করে। সেই সময় ওই নেতা নাকি তাকে বলেছিলেন, আগে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড করা হবে। তারপরেই ৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

গৃহবধূর অভিযোগ তৃণমূল নেতা দুর্গা দাসের কাছে যাওয়ার পর সে তাঁকে ঝড়খালির একটি বাংলোয় নিয়ে যান। সেখানে তাঁকে মদ্যপান করানো হয়। এরপর তাঁণঁর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনা কাউকে বললে, স্বামী ও ছেলেকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

 গ্রেফতার অভিযুক্ত নেতা

গ্রেফতার অভিযুক্ত নেতা

প্রথমে কাউকে ঘনটার কথা না বললেও, পরে নিজের মাকে সব কথা বলেন ওই গৃহবধূ। ঝড়খালি থানায় অভিযোগ দায়ের হয়। এরপর পুলিশ অভিযুক্ত নেতাকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+