হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুন
হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুন
বাড়ি থেকে ডেকে নিয়ে এক তৃণমূল কংগ্রেসের নেতাকে গুলি করে খুন করা হয়েছে । মঙ্গলবার সকালে হাওড়া জেলার বাগনান থানার কড়িয়া ব্রিজের কাছে এই দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় যে মৃতের নাম আশাদুল রহমান। কারা কি কারণে এই খুন করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি আশাদুল। জানা গিয়েছে যে এদিন সকালে তার মোবাইল ফোনে একটি ফোন আসে। কেউ তাকে ফোন করে ডাকে। সঙ্গে সঙ্গে সাইকেলে করে ঘর থেকে বাইরে যান তিনি। তার কিছু পরেই ওই ব্রিজের কাছে তার গুলি বিদ্ধ দেহ উদ্ধার করা হয়। এই খুনের ঘটনায় এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এই এলাকার লোকজন। হাওড়া আমতা রাস্তায় বিক্ষোভ দেখানো হয়েছে। তারা পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications