শোভন ছাড়াও বিজেপিতে যোগ দিতে পারেন আরও এক প্রাক্তন মেয়র! জল্পনা তুঙ্গে

বিজেপিতে যোগ চলেছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। এদিন বিজেপিতে যোগদিতে পারেন আরও এক প্রাক্তন মেয়র। তিনি হলেন বিধাননগরের সব্যসাচী দত্ত।

বিজেপিতে যোগ চলেছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। এদিন বিজেপিতে যোগ দিতে পারেন আরও এক প্রাক্তন মেয়র। তিনি হলেন বিধাননগরের সব্যসাচী দত্ত। তবে তাঁকে নিয়ে বিজেপি সূত্রে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন।

 শোভন ছাড়াও বিজেপিতে যোগ দিতে পারেন আরও এক প্রাক্তন মেয়র! জল্পনা তুঙ্গে

লোকসভা ভোটের ঠিক আগে ৯ মার্চ মুকুল রায় গিয়েছিলেন সব্যসাচী দত্তের বাড়ি। সেই সময় থেকেই বিতর্ক তৈরি হয়। এরপরেই শ্রীভূমি ক্লাবে বিধাননগরের কাউন্সিলরদের
নিয়ে বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম। সেই সময় সব্যসাচী দত্ত জানিয়েছিলেন দলে কথা মেনে চলবেন তিনি।

লোকসভা ভোটের পর সব্যসাচী দত্ত বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুকে নাম না করে আক্রমণ করেছিলেন নিজের বিধানসভা এলাকায় এগিয়ে না থাকতে পারা নিয়ে। পরবর্তী সময়ে বিদ্যুৎকর্মীদের নিয়ে বিদ্যুৎ ভবন ঘেরায়ের নেতৃত্ব দেন। প্রকাশ্যে বিদ্যুৎমন্ত্রীকে কটাক্ষও করেন তিনি। এরপরেই কাউন্সিলররা মিলিতভাবে সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ জানান। বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের প্রায় সবাই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা জানান। অনাস্থা ভোটে যাওয়ার আগেই পদত্যাগ করেন সব্যসাচী। তবে পদত্যাগ করেই দুর্নীতি ইস্যুতে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সব্যসাচী দত্ত। প্রশ্ন তোলেন দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+