২০১৯-এর গদ্দারদের আধিপত্য মানবেন না তৃণমূল নেতা! একুশের আগে সংঘাত চরমে

২০১৯-এর গদ্দারদের আধিপত্য মানবেন না তৃণমূল নেতা! একুশের আগে সংঘাত চরমে

২০১৯-এর লোকসভা নির্বাচনে অনেক নেতা গদ্দারি করেছেন। অনেকেই তৃণমূলকে হারানোর খেলায় নেমেছিলেন। তাঁদের অনেকে আবার তৃণমূলকে ভোটও দেননি। আর তাঁরাই এখন তৃণমূলে আধিপত্যের আসনে বসে আছেন। এবার কোচবিহারে তৃণমূলে শুরু হল নতুন বিপত্তি। প্রকাশ্যেই তৃণমূল নেতা ঘোষণা করলেন গদ্দার নেতাদের আধিপত্য মানব না।

তৃণমূল নেতারা বিজেপিকে ভোট দিয়েছেন!

তৃণমূল নেতারা বিজেপিকে ভোট দিয়েছেন!

কোচবিহারে তৃণমূলের যত নেতা তত গোষ্ঠী। প্রতিদিনই এক একরকম দ্বন্দ্ব লেগে রয়েছে। যার জেরে এবার লোকসভা নির্বাচনে হারতে হয়েছে তৃণমূলকে। তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া নিশীথ প্রামাণিক সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচনে তথাকথিত অনেক তৃণমূল নেতা বিজেপিকে ভোট দিয়েছেন বলে অভিযোগ করলেন আদি তৃণমূলী হুমায়ূন কবীর।

রদবদলে বাদ পড়ে চাঞ্চল্যকর অভিযোগ

রদবদলে বাদ পড়ে চাঞ্চল্যকর অভিযোগ

তৃণমূলের জন্মলগ্ন থেকে কোচবিহারে তৃণমূল করে আসছেন হুমায়ূন। তিনি ছিলে্ন তৃণমূলের দিনহাটার ব্লক সভাপতি। এবার রদবদলে তিনি বাদ পড়েছেন এই পদ থেকে। বরাবরই এই দিনহাটা শক্তঘাঁটি ছিল ফরওয়ার্ড ব্লকের। ফরওয়ার্ড ব্লক ছেড়ে উদয়ন গুহ তৃণমূলে আসার পর বিধায়ক নির্বাচিত হয়েছেন। সেই থেকেই বিবাদ হুমায়ুনের সঙ্গে।

গদ্দারদের দলে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে

গদ্দারদের দলে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে

এবার ব্লক সভাপতির পদ থেকে নাম বাদ যাওয়ার পরই গর্জে ওঠে্ন হুমায়ূন। তিনি বলেন, যাঁরা লোকসভা নির্বাচনে দলের সঙ্গে গদ্দারি করেছেন, তাঁদেরকেই দলে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। হুমায়ূনের অভিযোগ, যাঁরা ফরওয়ার্ড ব্লক বা সিপিএম ছেড়ে এসেছেন., তাঁদেরকেই দল বেশি গুরুত্ব দিচ্ছে।

গদ্দারদের আধিপত্য মানবেন না, হুঙ্কার হুমায়ূনের

গদ্দারদের আধিপত্য মানবেন না, হুঙ্কার হুমায়ূনের

হমায়ূনের কথায়, যাঁরা দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছেন, দলের সেবা করে চলেছেন, তাঁরা গুরুত্ব হারিয়ে ফেলছেন। তিনি কিছুতেই গদ্দারদের আধিপত্য মানবেন না। তিনি প্রয়োজনে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করবেন বিচার চেয়ে। জানতে চাইবেন, কেন তাঁরা বেশি গুরুত্ব পাবেন না, যাঁরা দল করছেন দীর্ঘদিন ধরে।

কারা গদ্দার, জবাব দিলেন বিধায়ক উদয়ন

কারা গদ্দার, জবাব দিলেন বিধায়ক উদয়ন

দলের সঙ্গে গদ্দারি প্রসঙ্গে বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন, লোকসভা নির্বাচলে কে বা কারা দলের সঙ্গে গদ্দারি করেছে তার জানা নেই। এমন কোনও রিপোর্টও নেই। আর নতুন কমিটিতে ফরওয়ার্ড ব্লক থেকে আসা একজন মাত্র নেতা রয়েছেন। এ তো পাড়ার গণ্ডগোলকে রাজনীতিতে টেনে আনার মতো অভিযোগ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+