দেবাঞ্জন কাণ্ডের জের, বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নির্দেশিকা তৃণমূলের
দেবাঞ্জন কাণ্ডের জের, বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নির্দেশিকা তৃণমূলের
কোনও সামাজিক কর্মসূচিতে যাওয়ার আগে সেই অনুষ্ঠান সম্পর্কে জানতে হবে। কারা আমন্ত্রিত সেখানে জেনে নিতে হবে। দেবাঞ্জন কাণ্ডের ইঙ্গিত করে বিধানসভায় পরিষদীয় দলের মিটিংয়ে নির্দেশ দিল তৃণমূল নেতৃত্ব। সঙ্গে জানানো হল এবার হাউস খুব জটিল হবে। বিজেপি আগ্রাসী ভূমিকা নিয়েছে। বাম কংগ্রেস ওয়াক আউট করলেও আলোচনায় অংশ নিত। বিজেপি ধ্বংসাত্মক আচরণ করতে পারে। তার মধ্যেই হাউসের বিজনেস বের করতে হবে বলে নির্দেশ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

সংবাদমাধ্যমে ভেবেচিন্তে মুখ খুলতে হবে। পরিষদীয় রীতি নীতি শিখতে হবে। লাইব্রেরি ব্যবহার করুন। নিয়মিত অধিবেশনে থাকুন। সব বিধায়ককে আগামী দুদিন গোটা সময় থাকতেই হবে। কাল প্রথম দফায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা আছে। দ্বিতীয় দফায় বিধান পরিষদ নিয়ে আলোচনা। দু দফাতেই থাকতে হবে। পরদিন বাজেট। সেখানে প্রত্যেকের হাজিরা মাস্ট বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়
বিজেপি বিধানসভায় অনেক কিছু করবে। কিন্তু হুট করে রীতি নীতি না জেনে প্রতিবাদ করা যাবে না। নিজে থেকে কিছু বলা যাবে না। দলের নির্দেশ শুনে তবে মুখ খুলুন। সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা বা কিছু লেখার আগে ভেবেচিন্তে তবে কাজ করুন। মদন মিত্র একমাত্র ছিলেন না বৈঠকে। আর মুকুল রায় খাতায় কলমে বিজেপি বিধায়ক। তাই তাঁকে ডাকা হয়নি এই বৈঠকে।












Click it and Unblock the Notifications