মোহভঙ্গ! বিজেপি ছাড়ার হিড়িক অব্যাহত কোচবিহারে, মন্ত্রীর বাড়িতেই চলছে দলবদল
লোকসভা ভোটের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন যাঁরা, তাঁদের ঘরওয়াপসি চলছেই। নিয়মিত চলছে পালাবদল। বিশেষ করে কোচবিহাজুড়ে লেগেই রয়েছে দলবদল। শনিবার ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন শতাধিক নেতাকর্মী।
লোকসভা ভোটের পরই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন যাঁরা, তাঁদের ঘরওয়াপসি চলছেই। নিয়মিত চলছে পালাবদল। বিশেষ করে কোচবিহাজুড়ে লেগেই রয়েছে দলবদল। শনিবার ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন শতাধিক নেতাকর্মী। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

মন্ত্রীর বাড়িতেই দলবদল
কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বাড়িতেই হয় এই দলবদল। একটি ঘরোয়া অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা। মন্ত্রী নিজে তাঁদের স্বাগত জানান তৃণমূল কংগ্রেসে।

বিজেপি ছেড়ে ঘরওয়াপসিতে
রবীন্দ্রনাথ ঘোষের নিজের কেন্দ্র নাটাবাড়ি। এই নাটাবাড়ি এলাকাতেই লোকসভা ভোটের পর ভাঙন ধরেছিল। সেই ভাঙনের পর যে ক্ষত হয়েছিল, তা খানিকটা পূরণ হল বিজেপি ছেড়ে তাঁদের অধিকাংশের ঘরওয়াপসিতে। এর আগেও একাধিক নেতা-নেত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন।

পুরনো দলে ফিরে স্বস্তি
এদিনের এই যোগদান অনুষ্ঠানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা মন্ত্রী-পুত্র পঙ্কজ ঘোষ। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতারাও। বিজেপি ছেড়ে আসা নেতারা পুরনো দলে ফিরে আসায় এলাকার তৃণমূল নেতৃত্ব উৎসাহিত হয়ে ওঠেন।

দলবদল নিয়ে স্পিকটি নট
বিজেপি ছেড়ে আসা নেতাদের তৃণমূলে আসার হিড়িক লক্ষ্যণীয় হয়ে উঠেছে। এই দলবদল নিয়ে কোনওরকম মুখ খুলতে নারাজ বিজেপি। প্রশ্ন উঠছে, লোকসভায় জিতেও কেন বিজেপি ধরে রাখতে পারছে না সংগঠন। বিজেপির রাজ্য নেতৃত্বেও তা নিয়ে উদ্বেগে।

বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে দলবদল
এই দলবদল প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এলাকায়। এলাকায় অশান্তি ছড়াচ্ছে। মানুষ তা মেনে নিতে পারছেন না। সেই কারণে স্বল্পদিনেই তাঁদের মোহভঙ্গ হয়েছে। তাই বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়েই তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন।

কর্তৃত্ব ধরে রাখতে ব্যর্থ বিজেপি
তিনি বলেন বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে কোচবিহারে। বিধানসভা ভোটে তার প্রতিফলন হবে। লোকসভায় বিজেপি জিতলেও বিধানসভা কোচবিহার পুনরুদ্ধার করতে সমর্থ হবে তৃণমূল, এখন থেকেই দাবি জানিয়ে রাখলেন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের প্রতিটি বিধানসভা আসনেই এবার তৃণমূল কংগ্রেস কর্তৃত্ব ধরে রাখতে সমর্থ হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications