পুরপ্রশাসককের সামনে অসন্তোষ বিধায়ক মদন মিত্রের! দূরত্ব ঘোচাতে উদ্যোগ তৃণমূলের
কামারহাটির পুর পরিষেবা নিয়ে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও সরব হয়ছিলেন বিধায়ক মদন মিত্র। তিনি দাবি তুলছিলেন, প্রয়োজনে তিনি বিধায়ক পদ ছাড়তে রাজি, পুরবাসীকে পরিষেবা দিতে তাঁকে প্রশাসক করে দেওয়া হোক।
কামারহাটির পুর পরিষেবা নিয়ে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও সরব হয়ছিলেন বিধায়ক মদন মিত্র। তিনি দাবি তুলছিলেন, প্রয়োজনে তিনি বিধায়ক পদ ছাড়তে রাজি, পুরবাসীকে পরিষেবা দিতে তাঁকে প্রশাসক করে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি রেখে ধমক খেতে হয়েছে। তারপর ফেসবুক লাইভে তিনি প্রশাসককে সঙ্গে নিয়ে পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছিলেন।

পুর-পরিষেবা নিয়ে অসন্তোষ কামারহাটির বিধায়ক মদন মিত্রের
সেইমতোই কামারহাটি পুরসভার প্রশাসককে পাশে নিয়ে মদন মিত্র সোমবার পুর পরিষেবা প্রদানের বার্তা দেন। পুর প্রশাসক গোপাল সাহাকে সামনে দাঁড় করিয়ে ফের একবার পুর-পরিষেবা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিষেবা প্রদানের কথায় ঘুরিয়ে তিনি প্রশাসকের সমালোচনা করেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পুর প্রশাসকের সামনে পরিষেবা নিয়ে সমালোচনা মদনের
কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, "কামারহাটি পুরসভা এলাকায় অনেক জায়গায় জলের সমস্যা আছে। সেইসঙ্গে জমা জলের সমস্যায় ভুক্তভোগী এলাকার বাসিন্দারা। এগুলোতে আমার দুঃখ লাগে। কিন্তু কিছু করতে পারছি না।" এই ভাষাতেই তিনি সমালোচনা করেন। ফেসবুক লাইভে অবশ্য তিনি বলছিলেন, পুর প্রশাসককে পাশে নিয়ে পরিষেবাদানের ব্যবস্থা করবেন।

কামারহাটিকে ঢেলে সাজানোর আশ্বাস মদনের ফেসবুক লাইভে
মদন মিত্র উচ্চৈস্বরে বলেছিলেন, কোথায় কী সমস্যা আছে তা লিখিত আকারে দিতে। সেইমতো প্রত্যেকটা সমস্যার সমাধার করা হব। কামারহাটিকে উন্নয়নে ভরিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জির পর তিনি কামারহাটিকে ঢেলে সাজানোর আশ্বাস পেয়েছেন। তাই পুরপ্রশাসককে সঙ্গে নিয়ে তিনি পুর পরিষেবা সংক্রান্ত আলোচনার কথাও বলেন।

পুর প্রশাসকের সঙ্গে মদন মিত্রের দূরত্ব ঘোচানোর উদ্যোগ
সোমবার কামারহাটি পুরসভাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করেন বিধায়ক মদন মিত্র, সাংসদ সৌগত রায়, পুর-প্রশাসক গোপাল সাহা প্রমুখ। পুর প্রশাসক গোপাল সাহার সঙ্গে মদন মিত্রের দূরত্ব ঘোচানোর উদ্দেশে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও তা মানতে নারাজ সৌগত রায়।












Click it and Unblock the Notifications