কাটমানি বিতর্কের মাঝেই কোটি টাকা তোলা দাবি, নয়া বিতর্কে ফের ফাঁপরে তৃণমূল
কাটমানি বিতর্কে উত্তাল রাজ্য। রাজ্যজুড়ে কাটমানি ফেরত নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যে আরও এক সংকট গ্রাস করল তৃণমূলকে।
কাটমানি বিতর্কে উত্তাল রাজ্য। রাজ্যজুড়ে কাটমানি ফেরত নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যে আরও এক সংকট গ্রাস করল তৃণমূলকে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এক কোটি তোলা আদায়ের চেষ্টার। অভিযোগ, এক কোটি টাকা তোলা দিতে রাজি না হওয়ায় এক ব্যবসায়ী ও তাঁর দেহরক্ষীকে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়া সলপের পাকুড়িয়াতে। প্যাকেজিং পানীয় জলের একটি কারখানা নির্মাণের কাজ হচ্ছিল পাকুড়িয়াতে। সেই কাজের জন্য ব্যবসায়ী মানস রায়ের কাছে শুক্রবার রাতে ১ কোটি টাকা চাওয়া হয়। তা দিত রাজি না হওয়ায় ২৫-৩০ জন চড়াও হয় ব্যবসায়ীর উপর। বেধড়ক মারধর করা হয়। দুষ্কৃতীরা 'তৃণমূলের সক্রিয় কর্মী' বলে অভিযোগষ
মানস রায়ের অভিযোগ, এর আগেও একাধিকবার টাকা চেয়েছিল, তা দিয়েছিলোম ওদের। এবার ওই অতিরিক্ত টাকার দাবি তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এলাকায় প্রায়ই এরকম তোলাবাজির ঘটনা ঘটে বলে ব্যবসায়ীদের অভিযোগ। শাসক দলের কর্মীরা উর্ধ্বতন নেতৃত্বের কথা কার্যত তোয়াক্কা না করেই এলাকায় এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে চলেছে।












Click it and Unblock the Notifications