তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, মৃত এক বালক সহ ২ জন
ফের একবার গোষ্ঠী সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী।
ফের একবার গোষ্ঠী সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সেখানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে আজ সকাল থেকেই চলতে তাকে গুলি ও বোমাবাজি। আর তার জেরেই মৃত্যু হয় ২ জনের। মৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। আহত হয়েছেন ৫ জন। জানবা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই গণ্ডগোলের পরিস্থতি তৈরি হয়।

মূলত , আদি তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে এই সংঘর্ষ চলেছে বলে খবর। গোষ্ঠী সংঘর্ষের জেরে আহত হয়েছেন আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।আহতদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, মৃতদের নাম রকিব লস্কর ও রকিবুল মোল্লা বলে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকার আদি তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় যুব তৃণমূল কর্মীরা। পাল্টা গুলি, বোমা ছোঁড়ে আদি তৃণমূলের কর্মীরা। এরপর থেকেই চড়তে থাকে উত্তেজনার পারদ। ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। গুলি বোমার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন ১ পুলিশ কর্মী।












Click it and Unblock the Notifications