চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের মোট প্রাপ্ত ভোট ৭৫ শতাংশ! এক নজরে কে কোথায় কত ভোট পেল?

বাংলায় জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। বিজেপিকে মাথা তোলার জায়গা পর্যন্ত দিল না তাঁরা। এমনকি গত বিধানসভা নির্বাচনে জেতা আসনে হারতে হল দিলীপ ঘোষ-শুভেন্দুদের। বিজেপির দাবি, সন্ত্রাসের আবহে এই ভোট হয়েছে। মানুষকে ভয় দেখানো হয়

বাংলায় জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। বিজেপিকে মাথা তোলার জায়গা পর্যন্ত দিল না তাঁরা। এমনকি গত বিধানসভা নির্বাচনে জেতা আসনে হারতে হল দিলীপ ঘোষ-শুভেন্দুদের। বিজেপির দাবি, সন্ত্রাসের আবহে এই ভোট হয়েছে। মানুষকে ভয় দেখানো হয়েছে।

যদিও তৃণমূলের পাল্টা দাবি, সন্ত্রাস হলে কেন্দ্রের বাহিনী কেন ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তার জবাব বাংলার মানুষ বিজেপিকে ভোট বাক্সে দিয়েছে বলে দাবি তৃণমূলের। তবে বাংলার আরও আত্মবিশ্বাসী তৃণমূল।

মোট ৭৫ শতাংশ ভোট মমতার ঝুলিতে!

মোট ৭৫ শতাংশ ভোট মমতার ঝুলিতে!

দিনহাটা, খড়দা, শান্তিপুর এবং গোসাবা। এই চার কেন্দ্রে ভোট গণনা ছিল। ব্যালোট বক্স খুলতেই খেলা ঘুরে যায়। ক্রমশ পিছিয়ে পড়তে থাকে বিজেপি প্রার্থীরা। শব্দের গতিতে একের পর এক জায়গাতে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা। ফল যে এমন হবে তা বোধহয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বও বুঝতে পারেননি। তবে দিনের শেষে একাধিক জায়গাতে বিজেপির সঙ্গে তৃণমূলের জয়ের ব্যবধান এক লাখেরও বেশি। চার কেন্দ্রেই জয় জয়কার তৃণমূলের। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে চার কেন্দ্রে তৃণমূলের মোট ভোটের হার ৭৫ শতাংশ। সেখানে বিজেপি চার কেন্দ্র মিলিয়ে ভোটের হার প্রায় ১৫ শতাংশের কাছাকাছি। বামেরা রয়েছে তৃতীয় স্থানে। চার কেন্দ্রে মোট ভোটের হার 7.28 শতাংশ।

শান্তিপুর বিধানসভা

শান্তিপুর বিধানসভা

এক নজরে ফলাফল শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী বিজয়ী হয়েছেন। ব্রজবাবু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে 64675 ভোটে পরাজিত করেন। শ্রী গোস্বামী পেয়েছেন 1,12, 087 টি ভোট। ভারতীয় জনতা পার্টির নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন 47412 ভোট। সিপিআইএমের সৌমেন মাহাতো 39958 টি ভোট পেয়ে তৃতীয় স্থানে, কংগ্রেসের রাজু পাল 2877 টি ভোট পেয়ে চতুর্থস্থানে যায়।

দিনহাটার ফলাফল

দিনহাটার ফলাফল

দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ১,৮৯,৫৭৫ ভোট। শতাংশের নিরিখে ৮৪.১৫ শতাংশ। তাঁর ভোটের হার বেড়েছে ৩৬.৫৭ শতাংশের মতো। এই কেন্দ্রে তৃণমূলের অশোক মণ্ডল পেয়েছেন ২৫, ৪৮৬ ভোট। শতাংশের নিরিখে ১১.৩১ শতাংশ। তাঁর ভোট কমেছে ৩৬.২৯ শতাংশ। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ পেয়েছেন ৬,২৯০ ভোট। ২.৭৯ শতাংশ। তাঁর ভোট বেড়েছে ০.৩০ শতাংশ। এক্ষেত্রে মনে হচ্ছে বিজেপির কমে যাওয়া ভোটের প্রায় পুরোটাই পেয়েছেন তৃণমূল প্রার্থী। আর বাম প্রার্থী পেয়েছেন সেই ভোটের খুব সামান্য অংশ।

গোসাবার ফলাফল

গোসাবার ফলাফল

গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ১৬১,৪৭৪ ভোট। ভোটের শতাংশ প্রায় ৮৮ শতাংশ। ধারে কাছে নেই বিজেপি। বিজেপির পলাশ রানা পেয়েছেন ১৮.৪২৩ ভোট। ৯.৯৫ শতাংশ। আরএসপির অনিল মণ্ডল পেয়েছেন ৩,০৭৮ ভোট।

খড়দা

খড়দা

সকাল থেকেই খড়দা বিধানসভা উপনির্বাচনে এগিয়ে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে দ্বিতীয় পজিশনে থাকা নিয়ে জোর টক্কর চলে বাম এবং বিজেপির মধ্যে। শেষমেশ খড়দহে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ১,১৪,০৮৬ ভোট। বিজেপির জয় সাহা পেয়েছএন ২০২৫৪ ভোট। সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস পেয়েছেন ১৬১১০ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+