শুভেন্দু দু-জায়গার ভোটার! তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি তৃণমূল কংগ্রেসের
শুভেন্দু দু-জায়গার ভোটার! তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি তৃণমূল কংগ্রেসের
শুভেন্দু অধিকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাল তৃণমূল কংগ্রেস। ভুল তথ্য পরিবেশন করে শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ। নন্দীগ্রামের নির্বাচনী আধিকারিকের কাছে নথিসহযোগে শুভেন্দুর নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন।

শুভেন্দু অধিকারীর নাম দুটি বিধানসভা ক্ষেত্রে!
তৃণমূলের দাবি, একজন ভোটারের নাম দুটি নির্বাচনী ক্ষেত্রে থাকতে পারে না। কিন্তু বিজেপির নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম দুটি বিধানসভা ক্ষেত্রে রয়েছে। তিনি একাধারে নন্দীগ্রামের ভোটার তালিকায় স্থান পেয়েছেন এবার আবার হলদিয়ার ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

শুভেন্দুর বিরুদ্ধে নথি পেশ তৃণমূলের তরফে
ভোটার হিসেবে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এসি ২১০-এর পার্ট নম্বর ৭৬-এর ৬৬৯ নম্বর সিরিয়ালে। কিন্তু শুধু নন্দীগ্রামেই নয়, শুভেন্দু অধিকারীর নাম রয়েছে হলদিয়ার ভোটার তালিকাতেও। হলদিয়ার ভোটার তালিকায় ৩০৫ নম্বর সিরিয়ালে তাঁর নাম রয়েছে। এই মর্মে একটি নথিও জমা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

হলদিয়া থেকে পরিবর্তন করে নন্দীগ্রামে ভোটার!
তৃণমূলের অভিযোগ, শুভেন্দু হলদিয়া থেকে পরিবর্তন করে নন্দীগ্রামে ভোটার হওয়ার জন্যও মিথ্যাচার করছেন। তিনি যে ঠিকানা দিয়েছেন নন্দীগ্রামে, তা তাঁর স্থায়ী ঠিকানা তো নয়ই, তিনি ওই ঠিকানায় শেষ ৬ মাস ছিলেন না বলেও জানিয়েছেন স্থানীয় বিএলও বিজলি গিরি রায়।

এলাকার বাসিন্দা হিসেবে গণ্য নন শুভেন্দু
তিনি শুভেন্দু অধিকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিপোর্টে লিখেছেন, উপরোক্ত আবেদনকারী নন্দনায়কবাড় গ্রামের স্থায়ী বাসিন্দা নন। কারণ আমি ওই এলাকায় কাজ করেছি, কিন্তু কোনওদিন তাঁকে মৃণাল বেরার বাড়িতে দেখিনি। তাই উনি এই এলাকার বাসিন্দা হিসেবে গণ্য নন। উপরে দুটি সরকারি নথির প্রমাণও দেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন।

শুভেন্দুর নাম বাতিল করার দাবি তৃণমূলের
ভুল তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তোলার কারণেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নির্বাচন আধিকারিকের কাছে সুপারিশ করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করার দাবি তুলেছিল বিজেপি। শুভেন্দুর এজেন্ট অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ৬টি মামলা রয়েছে, তা গোপন করেছেন হলফনামায়।
-
ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক












Click it and Unblock the Notifications