‘ভাট বকছে বিজেপি’! জমজমাট সোশ্যাল মিডিয়া যুদ্ধে ‘মাস্টারস্ট্রোক’ দিল তৃণমূল
‘ভাট বকছে বিজেপি’! জমজমাট সোশ্যাল মিডিয়া যুদ্ধে ‘মাস্টারস্ট্রোক’ দিল তৃণমূল
করোনা লকডাউনে প্রচারের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক আর টুইটারের তাই রমরমা। এই পরিস্থিতি প্রচারে ঝড় তুলতে তৃণমূল তৈরি করল এক নয়া হ্যাশ ট্যাগ। 'ভাট বকছে বিজেপি'- এই হ্যাশ ট্যাগে প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি বিজেপির কুৎসা-অপপ্রচারের জবাব দিতেই ব্যবহার হচ্ছে এই ট্যাগ।

নতুন গেমপ্ল্যান বিজেপির অপপ্রচারের জবাবে
২০২১-এর প্রচার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। করোনার জটিল পরিস্থিতিতে সব দলই নতুন নতুন গেমপ্ল্যান তৈরি করে প্রচার চালাচ্ছে। বিজেপি তাদের আইটি ও মিডিয়া সেলকে প্রস্তুত রেখেছে তৃণমূলের বিরুদ্ধে প্রচারের জন্য। আর এর পাল্টা প্রশান্ত কিশোরের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসও বিজেপির অপপ্রচারের জবাব দিচ্ছে সোশ্যাল মিডিয়ার যুদ্ধে।

যাবতীয় কুৎসার জবাব দিচ্ছে ‘ভাট বকছে বিজেপি’
তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ওই ‘ভাট বকছে বিজেপি'-তে গেরুয়া শিবিরের যাবতীয় কুৎসার জবাব দিচ্ছে। বিজেপির আসল চেহারা তুলে ধরাই এই হ্যাশ ট্যাগের লক্ষ্য। পরিযায়ী শ্রমিকদের সঙ্কট সময়ে মোদী রামায়ণ দেখতে ব্যস্ত- এই ছবি দিয়ে সম্প্রতি একটি পোস্ট করা হয়েছে। প্রশ্ত তোলা হয়েছে পিএম কেয়ারের ফান্ড নিয়ে।

বিজেপিকে মিথ্যাচারী আখ্যা ‘ভাট বকছে বিজেপি’তে
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে সদা মিথ্যাচারী বলে ব্যাখ্যা করা হয়েছে ‘ভাট বকছে বিজেপি'-হ্যাশ ট্যাগে। অমিত মালব্যর একটি টুইট তুলে ধরে বলা হয়েছে এই মানুষটি সদা মিথ্যা প্রচার করেন। আবার বাবুল সুপ্রিয়কেও প্রশ্ন করা হয়েছে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে কী করে আপনি সস্তার পলিটিক্স করছেন।

তৃণমূলের প্রচার পরিকল্পনায় ‘ভাট বকছে বিজেপি’
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোট কৌশলী প্রশান্ত কিশোর প্রচার পরিকল্পনা প্রস্তুত করছেন আগে থেকেই। তাঁর আইপ্যাক টিম কাজ করছে করোনার আবহেও প্রচার চালিয়ে যেতে। ‘দিদিকে বলো' এবং ‘বাংলার গর্ব মমতা'য় প্রচার চলছে করোনার আবহেও। বিজেপির বিরুদ্ধে প্রচারের খুঁটিনাটি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তৃণমূল। এবার হ্যাশ ট্যাগ ব্যবহার করে বাংলার মানুষই বিজেপিকে খোঁচা দিচ্ছেন।

বিজেপির কুৎসা-অপপ্রচার খণ্ডন করতে ‘ভাট বকছে বিজেপি’
এখন আবার বিজেপি তথা বিরোধীদের প্রচার খণ্ডন করতে প্রশান্ত কিশোরের টিম যুদ্ধে নেমে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশান্ত কিশোরের আই প্যাক টিমের বেশিরভাগ অংশই প্রচার পরিকল্পনার দায়িত্বে রয়েছে। একেবারে নীচের স্তর পর্যন্ত প্রচারের পরিকল্পনা নিয়েছে তারা। জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের কাজে লাগানো হচ্ছে জেলাওয়াড়ি প্রচারে। তারই ফল এই হ্যাশ ট্যাগ- ‘ভাট বকছে বিজেপি'।

মিথ্যা, অপপ্রচার এবং অতিরঞ্জিত ও সাজানো, বলছে ‘ভাট বকছে বিজেপি’
প্রশান্ত কিশোরের টিম খণ্ডন করছে বিজেপির যাবতীয় অভিযোগ। বিজেপি করোনার পরিসংখ্যান থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছে। আর তৃণমূলের প্রশান্ত কিশোরের টিম সেইসব অভিযোগ মিথ্যা, অপপ্রচার এবং অতিরঞ্জিত ও সাজানো বলে প্রমাণ করছে তার প্রচার পরিকল্পনার সহায়তায়। ‘ভাট বকছে বিজেপি'ও তার অঙ্গ।
-
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications