মোদী নকলি মহারাজ, পিএম কেয়ার হল প্রাইভেট লিমিটেড! বিজেপিকে পাল্টা তৃণমূলের
বিজেপির কেন্রী নয় মন্ত্রী অমিত শাহর বিজেপির ভার্চুয়াল সভায় দাবি করেছেন করোনা এক্সপ্রেসেই রাজ্যছাড়া হবেন তৃণমূল। অমিত শাহের এহেন কটাক্ষের জবাবে মোদী সরকারকে নকলি মহারাজ বলে নিশানা করলল তৃণমূল।
বিজেপির কেন্রী নয় মন্ত্রী অমিত শাহর বিজেপির ভার্চুয়াল সভায় দাবি করেছেন করোনা এক্সপ্রেসেই রাজ্যছাড়া হবেন তৃণমূল। অমিত শাহের এহেন কটাক্ষের জবাবে মোদী সরকারকে নকলি মহারাজ বলে নিশানা করলল তৃণমূল। একইসঙ্গে পিএম কেয়ার্সকে পিএম প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করতেও ছাড়লেন না ডেরেকরা।

মঙ্গলবার বিজেপির অমিতের পাল্টায় তৃণমূলের অমিত বলেন, প্রধানমন্রীম মোদী ও তাঁর সরকারের প্রতিনিধিরা নিজে থেকে কিছু ভাবতে পারেন না। আসলে মোদী হলেন নকলি মহারাজ। তিনি শুধু অপরের নকল করতে জানেন। রাজ্যের দেখাদেখা সমস্ত প্রকল্প এনেছেন মোদী। মমতাকে নকল করেই প্রকল্প রূপায়ণ করেন তিনি।
আর ডেরেক বলেন, পরিযায়ী শ্রমিকদের গরু-ছাগলের মতো ট্রেনে নিয়ে আসা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো শ্রমিকদের জন্য ১০ লক্ষ টাকার বিমা করেছেন। শাহ বলতে পারবেন, আপনার সরকার কী করেছে। আম্ফানে ১ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। কত টাকা দিয়েছে কেন্দ্র। এক হাজার কোটি, কেন বলতে পারবেন শাহ?
ডেরেক বলেন রাজ্যের অবস্থা অনেক ভালে দেশের জিডিপির থেকে। আর পিএম কেয়ার্স তো পিএম প্রাইভেট লিমিডেট হয়ে গিয়েছে। ডেরেকও বিজেপির বিরুদ্ধে নকল ক্রিয়াকলাপ ও মিথ্যের রাজনীতি করার অভিযোগ তোলেন। আয়ুস্মান প্রকল্প ও কিষাণ সম্মান প্রকল্প নিয়ে খোঁচা দেন বিজেপিকে।












Click it and Unblock the Notifications