দাগিদের তালিকায় নাম দেখেই বড় সিদ্ধান্ত তৃণমূল কাউন্সিলরের, মামলা লড়বেন হাইকোর্টে
স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা অযোগ্য বা দাগিদের নামের তালিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। জেলায় জেলায় তৃণমূলের অনেকেরই নাম দেখা যাচ্ছে ১৮০৪ জনের তালিকায়। নাম রয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষেরও। সোমবারই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এই তালিকাকে চ্যালেঞ্জ করে।

রাজপুরের একটি স্কুলে চাকরি করতেন কুহেলি। তিনি তালিকায় নিজের নাম থাকার বিষয়টি স্বীকার করে নিলেও কীভাবে সেটি হলো তা বুঝতে পারছেন না। নিজের সপক্ষে বেশ কিছু যুক্তিও মেলে ধরেছেন। আইনজীবীর সঙ্গে কথা হয়েছে মামলা লড়ার বিষয়ে। কুহেলির দাবি, যোগ্য হিসেবেই তিনি চাকরি পেয়েছেন।
কুহেলি বলেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রথম যে অযোগ্যদের তালিকা বেরোয় তাতে আমার নাম ছিল। ২০২৩ সালে ২ জানুয়ারি আমি হাইকোর্টে কেস করি। নিজের যোগ্যতায় চাকরি পাই। ৫৫টি প্রশ্নেরই উত্তর দিয়েছিলাম। আমার ওএমআরে অসঙ্গতি সিবিআই দেখাক, সেই চ্যালেঞ্জ করেই মামলা করি। কিন্তু তারপর থেকে আমাকে কখনও সিবিআই বা কোনও তদন্তকারী সংস্থা ডাকেনি। দাগি হিসেবে যে তিনটি ক্যাটাগরির কথা বলা হয়েছিল তার কোনওটিতেই আমি পড়ি না।
কুহেলির কথায়, সম্প্রতি সুপ্রিম কোর্ট বলেছে যদি কেউ মনে করেন তিনি যোগ্য, কিন্তু তাঁকে অযোগ্য বলা হচ্ছে তাহলে সেই মামলা হাইকোর্ট শুনবে। ডিভিশন বেঞ্চের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল। আমার নাম কেন হঠাৎ এই তালিকায় রাখা হলো তা যারা রেখেছে তারাই বলতে পারবে। কিন্তু কোনও অন্যায় বা দুর্নীতি আমি করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ তো প্রমাণ করে দেখাতে হবে। বলা হয়েছিল, যাঁরা পুরানো কর্মস্থলে ফিরে যেতে চান সেই নির্দেশ আমিও মেনেছিলাম। আমি প্রাইমারি স্কুলে চাকরি করতাম। আলিপুর ডিআই অফিসে গিয়ে যাবতীয় কাগজপত্র জমা দিয়ে এসেছিলাম। আমি ফর্ম ফিলাপ করেছি। দুটো ফর্ম জমা দিয়েছিলাম, একটার অ্যাডমিট কার্ড গতকাল বাতিল করা হলেও আরেকটির করা হয়নি। আমি পরীক্ষা, ইন্টারভিউ দিয়ে প্রথম প্যানেলে থেকেই চাকরি পেয়েছিলাম।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications