Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CBI Raid: কেন এসেছিল CBI, কী তথ্য নিয়েছেন তাঁর কাছে? তদন্ত শেষে জানালেন দেবরাজ

এইবাড়ি ওইবাড়ি করে ৫ ঘণ্টা ধরে চলল তল্লাশি। বিধাননগরের প্রভাবশালী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে অবশেষে শেষ হল সিবিআইয়ের তল্লাশি অভিযান। দেবরাজ চক্রবর্তীকে বেশ হালকা মেজাজেই দেখা গিয়েছে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে।

দমদম পার্কের বাড়ি থেকে সিবিআই বেরিয়ে যাওয়ার পর দেবরাজ সাংবাদিকদের বলেন, তাঁর এবং তাঁর পরিবারের ব্যাঙ্কের তথ্য, আয়কর রিটার্ন, কোম্পািনর কাগজপত্র চেয়েছিল সিবিআই। সব তথ্য এবং কাগজপত্র তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। সিবিআই তাঁকে একটি সিজার লিস্টও দিয়েছে।

CBI Raid

সকাল ৮টা থেকে ৭ সদস্যের সিবিআইয়ের দল তাঁর জ্যাংড়ার বাড়িতে হানা দেয়। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। মায়ের ফোন পেয়ে বাড়িতে ছুটে আসেন। প্রায় দুপুর ১টা পর্যন্ত জ্যাংড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে দেবরাজকে নিয়ে তাঁর দমদম পার্কের বাড়িতে যান সিবিআই আধিকারীকরা।

দমদমপার্কের বাড়িটিতে দেবরাজ রায়ের স্ত্রী বিধায়ক অদিতি মুন্সির স্টুডিও। সেখানেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। ঘণ্টা খানের সেখানে তল্লাশি চালিয়ে বেরিয়ে যায় সিবিআই। েসখান থেকে বেরিয়ে এসে দেবরাজ রায় বলেন সিবিআই যা নথি চেয়েছিল তিনি সবই দিয়েছেন। এবং তাঁরা সেই নথির একটি তালিকাও তাঁকে দিয়ে গিয়েছেন। নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর কোর্ট অর্ডারও দেখিয়েছে সিবিআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+