নির্ভয়ে ভোট দিন, কেউ ভয় দেখালে ভয় পাবেন না, মন্দিরে পুজো দিয়ে ভোটারদের বার্তা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার
নির্ভয়ে ভোট দিন, কেউ ভয় দেখালে ভয় পাবেন না, মন্দিরে পুজো দিয়ে ভোটারদের বার্তা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার
প্রথম দফার ভোটের তালিকায় রয়েছে মেদিনীপুর শহরও। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী জুন মালিয়া। সকাল সকাল বুথে বুথে ভোট গ্রহন দেখতে বেরিয়ে পড়েছেন তিনি। ভোটারদের ভয় না পেয়ে বাইরে বেরিেয় এসে ভোটদানের বার্তা দিয়েছেন তিনি। ভয় না পেয়ে এগিয়ে আসুন ভোটদান করতে। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে বুথে বুথে ঘুরতে শুরু করেন।

সকাল থেকে মেদিনীপুরেও ভোট গ্রহন শুরু হয়েছে। শনিবার সকাল েথকেই মেদিনীপুর শহরের একাধিক জায়গায় বুথে বুথে লম্বা লাইন দেখা গিয়েছে। মেদিনীপুরে এবার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী জুন মালিয়া। সকালে তিনি মন্দিরে পুজো দিয়ে আশির্বাদ নিয়ে বেরিয়ে পড়েন। তারপর বুেথ বুথে ঘুরে ভোট দানের প্রক্রিয়া দেখতে থাকেন। ভোটদানে কোনও সমস্যা হচ্ছেন কিনা সেটাও খতিয়ে দেখা হয়।
তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী জুন মালিয়া ভোটারদের ভয় না পেয়ে ভোটদানের বার্তা দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি অনেক ভোটে এগিয়ে ছিল। সেই ফারাক মোকাবিলায় টালিগঞ্জের তারকাকে প্রার্থী করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে কতটা প্রভাব পড়বে ভোট ব্যাঙ্কে সেটাই এখন দেখার। তবে সকাল থেকে বুথে বুথে ভোটারদের যে লাইন দেখা গিয়েছে। তাতে ভোটদান যথেষ্ট স্বতোঃস্ফূর্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications