খড়্গপুরে জোরদার প্রচারে তৃণমূল প্রার্থী, যেতে পারেন পিকে-ও

২৫ নভেম্বর ভোট গ্রহণ খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের। এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার।

২৫ নভেম্বর ভোট গ্রহণ খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের। এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। তিনি এই পুরসভার চেয়ারম্যান।

খড়্গপুরে জোরদার প্রচারে তৃণমূল প্রার্থী, যেতে পারেন পিকে-ও

দলীয় সূত্রে খবর, প্রশান্ত কিশোরের দেওয়া ফর্মুলা মেনে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। একই ভাবে পিকে-র দেওয়া ফর্মুলা মেনে প্রচার চালিয়ে যাচ্ছে দলের অন্য নেতারা। এমনকী খড়্গপুর শহরে ঘুরে বেড়াচ্ছে পিকের টিমের লোকজন। পিকে-র সংস্থার লোকজন এসে নির্বাচনী প্রচার কৌশলের কাজও শুরু করে দিয়েছে। এবার এই উপ নির্বাচনের মুখে রেল শহর, 'মিনি ইন্ডিয়া-তে', আসতে পারেন খোদ প্রশান্ত কিশোর বা পিকে।

পিকে আসতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু তিনি কী সত্যি আসবেন? এনিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ও খড়্গপুর শহরের দলের নেতারা বলছেন, "আমি এ নিয়ে কিছু জানি না।"

তবে পিকে-র সংস্থার একজন সদস্য বলেন, পিকে খড়্গপুর শহরে আসবেন বলে শুনেছি। কিন্তু কবে আসবে তা জানি না।"

এখানে কোন এলাকার কী অবস্থা তা নিয়ে পিকে-র কাছে রিপোর্ট পাঠিয়েছে তার সংস্থার কর্মীরা। এই কর্মীরা বিভিন্ন এলাকায় লোকজনের সাথে কথা বলেছে, সমীক্ষা করছে, বোঝার চেষ্টা করছে ভোটের হাওয়া কোন দিকে।

পিকে এলে তিনি চুপিসারে কিছু এলাকায় যেতে পারেন ও প্রদীপ সরকারের সাথে কথা বলতে পারেন বলেও জানা গিয়েছে।

লোকসভা ভোটে বিপর্যয়ের পর পিকে-র হাত ধরেছে তৃণমূল কংগ্রেস। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতায়। কলকাতায় তৃণমূল কংগ্রেসের বৈঠকে দেখা গিয়েছে তাকে। কিন্তু কলকাতার বাইরে তার উপস্থিতি কোথাও চোখে পড়েনি।

খড়্গপুর বিধানসভা নির্বাচনে বিজেপি-র দিলীপ ঘোষ জিতেছিলেন। লোকসভা নির্বাচনে বিজেপির দিলীপ ঘোষ এই কেন্দ্রে ৪৫ হাজার ভোটে এগিয়ে। এই আসন তাই তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ। জিততে মরিয়া হয়ে উঠেছে তারা। প্রচার চলছে পিকে ও তার সংস্থার কর্মীদের দেওয়া ফরমুলা মেনে। ভোটের আগে কি পিকে নিজে আসবেন, এই প্রশ্ন দলের অনেক নেতা কর্মীরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+