বীরভূমে দেহ উদ্ধার তৃণমূল কর্মীর, পুলিশ বলছে দুর্ঘটনা, পরিবার বলছে খুন
বীরভূম জেলার মাড়গ্রাম এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে হাসন এলাকায় পাওয়া যায় পরীক্ষিত দাস নামের ওই যুবকের দেহ।
বীরভূম জেলার মাড়গ্রাম এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে হাসন এলাকায় পাওয়া যায় পরীক্ষিত দাস নামের ওই যুবকের দেহ। তিনি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। মৃত দেহ উদ্ধার করার পর তার পরিবারের লোকজন অভিযোগ করেন যে তাকে খুন করা হয়েছে।

যদিও পুলিশের ধারণা পথ দুর্ঘটনায় মারা গেছেন ওই যুবক। ময়নাতদন্তর পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জানা গেছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক জন বন্ধুর সঙ্গে বেড়িয়েছিলেন পরীক্ষিৎ। তবে রাতে আর বাড়ি ফিরে আসেন নি তিনি। এদিন সকালে রাস্তার পাশে তার দেহ উদ্ধার করা হয়। পাওয়া যায় তার মোটর সাইকেল। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
পুলিশের ধারণা পথ দুর্ঘটনার জন্য ওই আঘাত লাগে। যে বন্ধুদের সাথে তিনি বেরিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।












Click it and Unblock the Notifications