বাঘের আতঙ্কে শোরগোল হুগলির কোন্নগরে
বাঘের আতঙ্কে শোরগোল হুগলির কোন্নগরে
বাঘের আতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে হুগলির কোন্নগরে কানাইপুর এলাকায়। একটি সিসিটিভি ফুটেজে এলাকায় বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই গ্রামের চাষের জমিতে অজানা প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। সেই থেকে অজানা প্রাণীর আতঙ্ক ছড়ায় এলাকায়। সোমবার গ্রামের কাছে জঙ্গলের মধ্যে একটি গরুর দেহাংশও মেলায় সেই আতঙ্কে হইচই কাণ্ড শুরু হয়েছে এলাকায়। বাঘের আতঙ্কে পড়ে গিয়েছে এলাকায়। তবে এটি কোনও প্রাণী তা জানতে খবর দেওয়া হয় বনদফতরে।
আরও জানা গিয়েছে, বনদপ্তর এসে কোন্নগর কানাইপুর গ্রামের একটি স্টিলের আলমারির কারখানার একটি বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই তোলপাড় কাণ্ড। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রকাশ্য রাস্তার উপর ঘুরছে বাঘের মতো একটি প্রাণী। যাকে দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
তবে বনদফতরের কর্তারা জানিয়েছেন, এটি বাঘ নয় অন্য কোনও প্রাণী। বাঘরোল বা বনবিড়াল জাতীয় কোনও প্রাণী হওয়ার হতে পারে। তবে যাই ই হোক, ওই প্রাণীটির আকার আয়তন দেখে বনদফটরের কর্তারা মনে করছেন এটি মেছোবিড়ালও হতে পারে। বাঘ হলে আকার-আয়তন অন্তত তিনগুণ বড় হত বলে মত তাদের।












Click it and Unblock the Notifications