বালুরঘাটে তিন বছরের শিশুকে ধর্ষণ
ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটলো দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট থানার মাধবপাড়া এলাকায় ধর্ষণের ঘটনায় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রে জানাগেছে, শনিবার সকালে শারীরিক নির্যাতন করার পর পরিবারের লোকেরা জানতে পেরে সেই অবস্থায় তিন বছরের শিশু কন্যাকে নিয়ে যায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে শিশু কন্যাকে ভর্তি করা হয়। এরপরই শিশুটির চিকিৎসা করতে গেলে ধরা পড়ে সেক্সুয়াল অ্যাসাল্টের ঘটনা।
হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে শিশুটির জামা কাপড় সহ মেডিকেল রিপোর্ট ও টেস্টিং রিপোর্ট করার জন্য বালুরঘাট থানায় পাঠায়। এরপর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এখনো শিশুটির পরিবারের তরফে অভিযোগ জমা না পারলেও তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।












Click it and Unblock the Notifications