মর্মান্তিক দুর্ঘটনা! কুয়োয় পড়ে মৃত্যু বাবা-ছেলে ও প্রতিবেশীর
কুয়োর পড়ে মর্মান্তিক মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোডের মহারাজা কলোনিতে। দমকল গিয়ে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কুয়োর পড়ে মর্মান্তিক মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোডের মহারাজা কলোনিতে। দমকল গিয়ে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাম্প খারাপ হয়ে যাওয়ায় ঝুঁকে পড়ে দেখতে গিয়েছিলেন ভিকি মাহাত নামে যুবক। টাল সামলাতে না পেরে তিনি কুয়োয় পড়ে যান। ভিকিকে বাঁচাতে কুয়োয় নামেন ভিকির বাবা নিরঞ্জন মাহাত। এরই মধ্যে চেঁচামেচিতে এলাকায় জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। দুজন উঠে আসছে না দেখে কুয়োয় নামেন প্রতিবেশী ভোগলাল শা। তিনিও না ওঠায় স্থানীয়রা দমকলে খবর দেন। দমকল কর্মীরা এসে তিনজনের দেহ উদ্ধার করেন।
মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেহ শিলিগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Click it and Unblock the Notifications