সাহারা কর্তার সঙ্গে ছবি থাকায় গ্রেফতার করা হবে প্রধানমন্ত্রীকে? ফের 'বাম্বু' মুখ্যমন্ত্রীর

সাহারা কর্তার সঙ্গে ছবি থাকায় গ্রেফতার করা হবে প্রধানমন্ত্রীকে? ফের 'বাম্বু' মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৩ ডিসেম্বর : সারদা কেলেঙ্কারিতে প্রিয় পাত্র মদন মিত্র গ্রেফতার হওয়ায় বেশ চাপে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চাপের জেরেই এবার সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তর্ক জুড়লেন, সারদা কর্তার সঙ্গে মদন মিত্রর ছবি সারদাকাণ্ডে তাঁর জড়িত হওয়ার প্রমাণ বলে গণ্য হতে পারে না। তাহলে তো সাহারা প্রধান সুব্রত রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীরও ছবি রয়েছে বলে তাঁকেও গ্রেফতার করা উচিত।

আজ, কলকাতায় মদনের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সভায় নিজে হাজির হন 'দিদিমণি'। সেখানেই বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, "অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ যদি ছবি হয়, তাহলে তো সাহারা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীকেও গ্রেফতার করা উচিত। সাহারা অফিসে অভিযান চালিয়েও তো একটি লাল ডায়েরি পাওয়া গিয়েছে। তাতে নাকি প্রভাবশালীদের নাম রয়েছে।তবে?" প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

মূলত, সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে বহু অনুষ্ঠানে মদন মিত্রকে দেখা গিয়েছে। এবং সুদীপ্ত সেন প্রসঙ্গে পঞ্চমুখ হতেও দেখা গিয়েছে মদনবাবুকে। সেই ভিডিও ক্লিপ থেকেই মদন মিত্রর দিকে নজর যায় সিবিআই-এর। সেই প্রসঙ্গ টেনেই মমতা এই উদাহরণ টেনেছেন।

শুধু তাই নয়, এদিনও 'বাম্বু' ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেন, তিনি যদি কোনও 'পজিশনে' না থাকতেন তাহলে বলতেন, 'জিভ টেনে ছিঁড়ে নেব'। হরিদাস যদি ভাবে আমাদের বাম্বু দেবে, তাহলে আমাদেরও গণতন্ত্রে কথা বলার অধিকার আছে। এর পাশাপাশি তিনি বলেন, বাংলায় একটা কথা আছে হরিদাস, আর এরা (কেন্দ্রীয় সরকার) ক্রীতদাস। ক্রীসদাসরাও 'এদের' থেকে ভাল বলে মন্তব্য করেন তিনি। মোদী ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সিবিআইকেও একহাত নেন মমতা। বলেন, সিবিআই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

উল্লেখ্য সারদা কাণ্ডে তৃণমূলের নেতা-সাংসদ আগেই গ্রেফতার হলেও মন্ত্রী হিসাবে মদন মিত্রই প্রথম গ্রেফতার হলেন। এর আগে রজত মজুমদার, সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বোসকে সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার করে সিবিআই।

মদন বাবুর বিরুদ্ধে সারদা কর্তাকে ব্ল্যাকমেল করে বহু সময়ে বহু টাকা হাতানোর অভিযোগ রয়েছে। এর পাশাপাশি সারদার টাকায় গাড়ি, তেল এবং চালকের খরচও মদনবাবু উঠিয়েছেন।য ছেলের বিয়েতে সুদীপ্ত সেনের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+